News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানে শক্তিশালী ভূমিকম্পে জখম ২১
Image

ইরানে শক্তিশালী ভূমিকম্পে জখম ২১

তেহরান, ৭ জানুয়ারি (হি.স.) : বছরের শুরুতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান৷ শনিবার ইরানের কারমানশা প্রদেশের সার পোল জাহাব শহরে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১৷ এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২১জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে৷
সাম্প্রতিককালে বারবার ভূকম্পনে ক্ষতিগ্রস্থ হয়েছে ইরান৷এদিনের ভূমিকম্পের গভীরতা ছিল আট কিলোমিটার৷এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি৷ তবে গত ১২ নভেম্বর ৭.৩ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৪০ জনের। আহত হন কয়েক হাজার। ইরান ও ইরাকের সীমান্তে হয়েছিল ওই ভূমিকম্প। গত ডিসেম্বরের এক তারিখেও ৬.৩ মাত্রার রিখাটার স্কেলে কেঁপে উঠেছিল ইরান৷ লাগাতার ভূকম্পন হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে গোটা ইরান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top