News Flash

  • Home
  • Uncategorized
  • আচমকা স্টার্ট দিয়ে গাড়িসহ দুই শিশু তলিয়ে গেল গোমতীতে
Image

আচমকা স্টার্ট দিয়ে গাড়িসহ দুই শিশু তলিয়ে গেল গোমতীতে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জানুয়ারী৷৷ নিউট্রলে থাকা গাড়িতে আচমকা স্টার্ট দিয়ে বিপত্তি৷ গাড়ি সহ দুই শিশু তলিয়ে গেল গোমতীর উৎপত্তিস্থল ডম্বুরে৷ শত চেষ্টা চালিয়ে ঐ দুই শিশুর কোন হদিশ পায়নি ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারী টিম৷ শেষ পাওয়া সংবাদে জানা গিয়েছে উদ্ধার করা সম্ভব হয়নি ঐ দুই শিশুকে৷ ঘটনাটি ঘটেছে, শনিবার বিকালে অমরপুর মহকুমার ডম্বুরে৷ তলিয়ে যাওয়া দুই শিশুর মধ্যে একজনের নাম জানা গিয়েছে৷ আরাধ্য হাজরা৷ বয়স ছয় বছর৷ অন্যজনের নাম জানা যায়নি৷ ঐ শিশুটি শংকর হাজরার বন্ধুর মেয়ে৷ বয়স চার বছর৷

সংবাদে প্রকাশ, শনিবার অমরপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শংকর হাজরা পরিবারের লোকজনদের নিয়ে ডম্বুরে গিয়েছিলেন পিকনিক করার জন্য৷ যদিও তিনি অমরপুরের ব্যবসায়ী, কিন্তু থাকতেন উদয়পরে৷ এদিন দুপুরে গাড়ি নিয়ে অমরপুরের ডম্বুরে গিয়েছিলেন৷ গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রেখে সবাই নেমে পড়েন৷ গাড়িতে ছিল নাবালক ছেলে আরাধ্য হাজরা৷ তারপর প্রায় একই বয়সের আরও এক শিশু গাড়িতে গিয়ে বসে৷ হঠাৎ শিশুরা খেলার ছলে চাবি দিয়ে গাড়ি স্টার্ট করে দেয়৷ দুর্ভাগ্যবশতই হোক আর অসাবধানতা বশত গাড়িটি নিওট্রল মোডে ছিল৷ স্টার্ট হতেই গাড়িটি ছুটি চলতে থাকে৷ তখনই প্রত্যক্ষদর্শীরা চিৎকার চেচামেচি শুরু করে৷ কিন্তু, কোন কিছু করার আগেই দুই শিশু সহ গাড়িটি গোমতীতে পড়ে যায়৷ সাথে সাথেই তল্লাসী শুরু হয়৷ কিন্তু, দুই শিশুর কোন হদিশ পাওয়া যায়নি৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top