News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশ, শীতের কামড়ে মৃত অন্তত ৭০
Image

ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশ, শীতের কামড়ে মৃত অন্তত ৭০

লখনউ, ৬ জানুয়ারি (হি.স.): উত্তর ভারত জুড়ে ‘ভিলেন’ কুয়াশার পাশাপাশি অব্যাহত ঠাণ্ডার কামড়| ‘হাড় কাঁপানো শীত’-এ ওষ্ঠাগত উত্তর প্রদেশের মানুষজনের প্রাণ| শৈত্যপ্রবাহের কারণে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে শীত| ঠাণ্ডার কামড় এতটাই বেশি যে সকাল সকাল কাউকে রাস্তায় বের হতে দেখা যাচ্ছে না| এমতাবস্থায় উত্তর প্রদেশে গৃহহীন অন্তত ৭০ জন মানুষের মৃত্যু হয়েছে| মৃতদের প্রত্যেকেই দরিদ্র মানুষ বলে জানা গিয়েছে| এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ডিরেক্টর ইনফরমেশন অনুজ ঝা সহ প্রশাসনিক কর্তারা|

সূত্রের খবর, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে ২২ জনের মৃত্যু হয়েছে ঠাণ্ডায়, বৃজ এবং বরেলি ডিভিশনে ৬ জনের মৃত্যু হয়েছে, এলাহাবাদ ডিভিশনে মৃত্যু হয়েছে ১১ জনের, বুন্দেলখণ্ড রিজিওনে ২৮ জনের মৃত্যু হয়েছে| মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে বারাবাঙ্কি জেলায় রাম কিশোর রাওয়াত (৪০) এবং মহেশ (৩৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে| ফৈজাবাদের হরচন্দপুরে এক জনের মৃত্যু হয়েছে ঠাণ্ডায়, আম্বেদকরনগরে ঠাণ্ডায় মৃত্যু হয়েছে একটি শিশুর, রায়বরেলি এবং উঞ্চাহারে দু’জনের মৃত্যু হয়েছে ঠাণ্ডার কামড়ে|

শৈত্যপ্রবাহের কারণে এই মুহূর্তে শীতে জবুথবু উত্তর প্রদেশ সহ গোটা উত্তর ভারত| গত ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের সবথেকে শীতলতম ছিল সুলতানপুর জেলা| সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top