News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে আট বছরের শিশু ধর্ষিতা, ধৃত কিশোর
Image

বিশালগড়ে আট বছরের শিশু ধর্ষিতা, ধৃত কিশোর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জানুয়ারি৷৷ শুক্রবার দুপুরে বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায় ৮ বছরের শিশুকন্যা ধর্ষিতা হয়েছে৷ অভিযুক্ত ১৭ বছরের কিশোর৷ শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ৷ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির৷ ছেলের নিজ বাড়িতে খেলতে আসে শিশুটি৷ বাড়িতে তখন কেউ ছিল না, তার সুযোগে ফুসলিয়ে অবোঝ নিস্পাপ শিশুটিকে ধর্ষণ করে ১৭ বছরের কিশোর৷ কিছুক্ষণ পর মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে যায়৷ শিশুটিকে তার মা জিজ্ঞেস করার পর সবকিছু জানতে পায়৷ ছুটে যায় বিশালগড় মহিলা থানায়৷ লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে৷ মহিলা থানায় মামলা নম্বর ১/১৮৷ ভারতীয় দন্ডবিধির ৩৭৬/(২) আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ৷ সঙ্গে সঙ্গে উত্তর ব্রজপুর এলাকায় ছুটে যায় বিশালগড় থানার পুলিশ৷ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে অভিযুক্ত নাবালককে৷ তবে মহিলা থানার ওসি স্বস্তী দাস জানায় শনিবার অভিযুক্ত যুবককে আদালতে সোপার্দ করবে৷ এ ন্যাঙ্কারজনক ঘটনার গোটা বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকার বিম্মিত স্থানীয় জনগণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top