News Flash

  • Home
  • Uncategorized
  • চূড়ান্ত তালিকা থেকে বাদ ৩৪ হাজার ৮৪৫ টি নাম, রাজ্যে মোট ভোটার ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন
Image

চূড়ান্ত তালিকা থেকে বাদ ৩৪ হাজার ৮৪৫ টি নাম, রাজ্যে মোট ভোটার ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ ভারতের নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী আজ ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা

শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্ত৷ ছবি নিজস্ব৷

প্রকাশিত হয়েছে৷ বিকেলে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটারের সংখ্যা ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন৷ এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৪২০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬৫ হাজার ৭৮৫ জন৷ এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন৷ খসড়া ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৫২ শতাংশ৷

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৯৮ হাজার ৬৪ জন এবং বিভিন্ন কারণে বাদ গেছেন ৩৪ হাজার ৮৪৫ জন ভোটারের নাম৷ মোট ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৬৩ হাজার ২১৯ জন৷ ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৭ হাজার ৮০৩ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৫৪ জন, মহিলা ভোটার ২১ হাজার ৭৪৫ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন৷

বিধানসভা অনুযায়ী সবচেয়ে বেশী ভোটার রয়েছে ১৪-বাধারঘাট (এস সি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৩৯৪ জন৷ আর সবচেয়ে কম ভোটার রয়েছে ৪৩-করবুক (এস টি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৬৯৯ জন৷ সবচেয়ে পেশী পোলিং স্টেশন রয়েছে ১৪-বাধারঘাট (এস সি) কেন্দ্রে৷ এই কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৭০ টি৷ সবচেয়ে কম পোলিং স্টেশন রয়েছে ১৯-চড়িলাম (এস টি) কেন্দ্রে৷ এখানে পোলিং স্টেশন রয়েছে ৪০ টি৷ মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান, ৪-বড়জলা (এস টি) কেন্দ্রে সর্বাধিক ৪২৬ শতাংশ ভোটার বেড়েছে এবং ৯-বনমালিপুরে সর্বনিম্ন ০৪৮ শতাংশ ভোটারের সংখ্যা বেড়েছে৷ চূড়ান্ত তালিকা অনুসারে মোট পোলিং স্টেশনের সংখ্যা ৩ হাজার ২১৪ টি৷ সবচেয়ে কম ভোটার রয়েছে ৫৩/৩৬ এর চিনিবাগান হাইসুকল (পূর্ব/পশ্চিম) পোলিং স্টেশনে৷ এখানে ভোটার রয়েছে ৫৬ জন৷ আর সবচেয়ে বেশী ভোটার রয়েছে ৭/১৫ এর রবিদাস পাড়া জে বি সুকল পোলিং স্টেশনে৷ এখানে ভোটার রয়েছে ১ হাজার ৩৯২ জন৷ প্রতি পোলিং স্টেশনে গড় ভোটারের সংখ্যা ৭৯৯ জন৷ লিঙ্গের হার প্রতি হাজার পুরুষে ৯৭১ জন মহিলা৷ রাজ্যে এপিক আইকার্ড কভারেজ রয়েছে ১০০ শতাংশ এবং ফটো ইলেকটোরেল রোল কভারেজ ১০০ শতাংশ রয়েছে বলে মুখ্য নির্বাচন আধিকারিক জানান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top