নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাতের অন্ধকারে জানমাল নিয়ে উদ্বিগ্ণ শহরবাসী৷ বর্ষবিদায়ের রাতে পুলিশের বিশেষ টহলদারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুঃসাহসিক চুরি জুয়েলারি দোকানে৷ মহারাজগঞ্জ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে রামঠাকুর সংঘে জুয়েলারী দোকানে হাত সাফ করে পালিয়ে যায় চোরের দল৷ বছরের শুরুতেই দোকান খোলে চোখ চড়ক গাছ দোকান মালিকের৷ লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে কিভাবে পালিয়ে গিয়েছে নিশি কুটুম্বরা প্রশ্ণ তোলেছেন দোকান মালিক৷ রাতভড় শহরজুড়ে বাজি ফুটেছে, পুলিশ টহলদারী চালিয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য৷ জনবহুল এলাকায় জুয়েলারি দোকানে চুরির খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ছুটে গিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ যতদূর জানা গেছে পুলিশ চোরচক্রের কোন হদিশ পায়নি৷

জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















