News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে সিপিএমের প্রচারসজ্জা তছনছ, মামলা, বিক্ষোভ মিছিল
Image

খয়েরপুরে সিপিএমের প্রচারসজ্জা তছনছ, মামলা, বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ১৮’র নির্বাচনী কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসা৷ ২০১৭ এর শেষদিন বিবেকানন্দ ময়দানে জনজোয়ার দেখে বিজেপি খয়েরপুরের প্রচারসজ্জা নষ্ট করেছে বলে সুর চড়ান সিপিএমের স্থানীয় নেতারা৷ বর্ষবিদায় রাতে মদমত্ত বিজেপি’র দুর্বৃত্তরা নাশকতা করে অশান্তি পাকানোর জন্য চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ সি পি এম নেতাদের৷

ভোটের মুখে ডান ও বাম উভয় শিবিরের তরজা৷ ক্রমশ রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে৷ দুসৃকতীকারীদের নাশকতা রাজনীতির রঙ লাগিয়ে পাল্টা প্রচার ও বিক্ষোভে নেমেছেন খয়েরপুর স্থানীয় নেতারা৷ জানা গিয়েছে, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে বোধজংনগর থানায় মামলা দায়ের করেছে শাসক দল৷ তাঁদের অভিযোগ, রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ বেশী ভোট, বেশী আসনে জয়ী হবে বামফ্রন্ট৷ খয়েরপুরের নাশকতার নীল নক্সায় দলের ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলায় ভোট বাড়বে৷ জনগণ রাজনৈতিক হিংসা, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মোক্ষম জবাব দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিপিএম নেতৃত্বরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top