News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহর আশ্বাস পেয়ে দফতরে গেলেন নীতিন প্যাটেল
Image

অমিত শাহর আশ্বাস পেয়ে দফতরে গেলেন নীতিন প্যাটেল

গান্ধীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.): সর্বভারতীয় সভাপতি অমিত শাহর আশ্বাস পেয়ে দফতরে গেলেন গুজরাটের উপ মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল | রবিবার সকালে কাজে যোগ দেন তিনি |
সূত্রে খবর, এদিনই তাঁকে ফোন করেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর | অমিত শাহর আশ্বাস পেয়ে দফতরে গেলেন তিনি | রবিবার সকালে কাজে যোগ দেন তিনি বলেন, কোনও নির্দিষ্ট মন্ত্রক শীর্ষ নেতৃত্বের কাছে তিনি চাননি। কেবল প্রবীণ রাজনীতিক এবং উপ মুখ্যমন্ত্রী হিসেবে কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়েছিলেন।
বৃহস্পতিবার বিজয় রূপাণীর নেতৃত্বে শপথ নিয়েছে গুজরাট মন্ত্রিসভা। আগের মতোই উপ মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিন প্যাটেল। তবে তাঁর থেকে অর্থ মন্ত্রক কেড়ে নেওয়া হয়েছে। দেওয়া হয় একগুচ্ছ ‘অল্প গুরুত্ব’–এর মন্ত্রক। তাতে ক্ষোভ প্রকাশ করেন নীতিন। সেই থেকে তিনি কোনও দফ্ত্রে যাননি। দল ছাড়তে পারেন বলেও খবর ছড়ায় । এরপরেই তাঁকে আহ্বান জানান পতিদার আনামত আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। তাঁকে কংগ্রেসে সম্মানজনক পদ দেওয়া হবে বলেও জানান হার্দিক। এক নির্দল বিধায়কের সমর্থন নিয়ে গুজরাটে ১০০টি আসন রয়েছে বিজেপি’র। সরকার ফেলে দিতে ১০ জনকে সঙ্গে নিয়ে নীতিনকে বিজেপি ছাড়ারও আহ্বান জানান হার্দিক |
এই অবস্থায় জানা যায় রবিবার সাত সকালে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর দাবি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। এরপর সকাল সাড়ে এগারোটা নাগাদ কাজে যোগ দেন নীতিন। সাংবাদিকদের তিনি বলেন, কোনও নির্দিষ্ট মন্ত্রক শীর্ষ নেতৃত্বের কাছে তিনি চাননি। কেবল প্রবীণ রাজনীতিক এবং উপ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়েছিলেন। সূত্রের খবর, তাঁকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়ে রাজ্যপাল ওপি কোহলির কাছে চিঠি পাঠাবেন বিজয় রূপাণী। এখন অর্থমন্ত্রী রয়েছেন সৌরভ প্যাটেল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top