News Flash

  • Home
  • Uncategorized
  • অটো ও বাইকের সংঘর্ষে নিহত ১ এবং আহত ৪
Image

অটো ও বাইকের সংঘর্ষে নিহত ১ এবং আহত ৪

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ ডিসেম্বর৷৷ রবিবার বিকেল আনুমানিক ৪ টায় বিশ্রামগঞ্জস্থিত পূর্ব কড়ইমূড়া এলাকায় জাতীয় সড়কর উপর অটোরিক্সা ও বাইকের মুখোমুখি সংঘর্ষে হিত হয়েছে পূর্ব কড়ইমুড়া গ্রামের এক তরতাজা যুবক৷ তার নাম রঞ্জিত দেববর্মা (৩৮) বাবার নাম পদ্মকুমার দেববর্মা৷ আগরতলামুখি টিআর ০১ ইউ ৬৭৩৫ নম্বরের বাইকটি উদয়পুরগামী অটোরিক্সায় ধাক্কা মারলে অটোতে থাকা যাত্রীরা সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায়৷ রাস্তায় অটো যাত্রী রঞ্জিত দেববর্মর মৃত্যু হয়৷ আর বাকি চারজন গুরুতর ভাবে জখম হয়৷ আহত চারজনের মধ্যে তিনজনই শিশু৷ আপন কন্যা দেববর্মা (২৬) রিয়া দেববর্মা (৪), রুব দেববর্মা (৫) ও সোনিয়া দেববর্মা (৫)৷ বর্তমানে আহতরা বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন৷ চিকিৎসক সতীর্থ দাস গুপ্ত আহদের চিকিৎসা করছেন এবং নিহত রঞ্জিত দেববর্মা বিশ্রামগঞ্জ মর্গে৷ আগামীকাল সকালে ময়না তদন্তের পর নিহত রঞ্জিত দেববর্মার দেব আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবেন৷ তাছাড়া বিশ্রামগঞ্জ থানার ওসি দুলাল চন্দ্র দত্ত অটোরিক্সা ও বাইক দুটোকেই থানায় নিয়ে আসে৷ চালকরা পলাতক বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top