News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষবরণের আনন্দে মর্মান্তিক দুর্ঘটনা, অস্ট্রেলিয়ায় সি প্লেন উল্টে নিহত ৬ জন
Image

বর্ষবরণের আনন্দে মর্মান্তিক দুর্ঘটনা, অস্ট্রেলিয়ায় সি প্লেন উল্টে নিহত ৬ জন

সিডনি, ৩১ ডিসেম্বর (হি.স.): বর্ষবরণের আনন্দ পরিণত হল বিষাদে | অস্ট্রেলিয়ার মর্মান্তিক সি প্লেন দুর্ঘটনা নিহত ছয়জন ৷ রবিবার দুর্ঘটনাটি ঘটে হাওকেলবাড়ি নদীতে | এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে৷
ইতিমধ্যেই ২০১৮ সালকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া | তার আগে বর্ষবরণের আনন্দ পরিণত হল বিষাদে | এক মর্মান্তিক সি প্লেন দুর্ঘটনায় নিহত হল ছয়জন ৷ অস্ট্রেলিয়ার হাওকেলবাড়ি নদী ৷ আচমকাই সিঙ্গেল ইঞ্জিনের একটি এয়ারক্রাফ্ট জলে উল্টে এই দুর্ঘটনা ঘটে যায়৷ সেই সিপ্লেনেই ছিলেন ছয়জন ৷ নদীর জল এতটাই গভীর ছিল যে একজনকেও বাঁচানো যায়নি ৷ এখনও অবধি তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে৷
বর্ষবরণের উন্মাদনা বিদেশের মাটিতে যেন একটা আলাদাই মাত্রা পায়৷ সেই কারণে পরিবার পরিজন নিয়ে সকলেই এই দিনটি পালনের জন্য মেতে ওঠেন৷ অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাওকেলবাড়ি নদীতেও রবিবার সকাল থেকেই উপচে পড়েছিল পর্যটকদের ভিড়৷ সি প্লেন ওই নদীর পর্যটকদের একটি অন্যতম মূল আকর্ষণের জায়গা৷ সেখানেই আচমকাই সিঙ্গেল ইঞ্জিনের একটি এয়ারক্রাফ্ট জলে উল্টে যায়৷ সেই সিপ্লেনেই ছিলেন ছয়জন৷ নদীর জল এতটাই গভীর ছিল যে একজনকেও বাঁচানো যায়নি৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ এখনও অবধি তিনটি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ বাকি দেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছে একটি হেলিকপ্টার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top