News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পুড়িয়ে বঞ্চনার প্রতিবাদ, বাঁচার তাগিদে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে চাকুরীচ্যুত ১০,৩২৩
Image

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পুড়িয়ে বঞ্চনার প্রতিবাদ, বাঁচার তাগিদে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে চাকুরীচ্যুত ১০,৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ বেকার বঞ্চনার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে উঠেছিল রাজ্য৷ বেকরারা বঞ্চনার প্রতিবাদ হিসেবে তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পুড়িয়েছেন৷ এদিকে, চাকুরীচ্যুত শিক্ষকরা চাকুরী বাতিল ও এডহক ভিত্তিতে নিয়োগের সরকারী বিজ্ঞপ্তি পুড়িয়ে রাজ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ পাশাপাশি তাঁরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারস্থ হবেন জীবন জীবিকার নিশ্চয়তার দাবীতে৷

রাজ্যের সাড়ে সাত লাখ বেকারের কমর্সংস্থানের নিশ্চয়তা দিতে ব্যর্থতার তীর শাসক দলের দিকে ছুড়ে দিয়েছে যুবমোর্চা৷ শনিবার রাজধানীতে এক অভিনব আন্দোলন সংগর্ঠিত করেছে মোর্চার কার্যকর্তারা৷ রাজ্যব্যাপী যুবারা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স কপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ সদর যুবমোর্চার সমস্ত মন্ডলগুলির একযোগে বিক্ষিপ্ত জায়গায় সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঝাঁচ বাড়িয়েছে৷ শহরতলির আগরতলার বিদ্যাসাগর সেতুর উপর সড়ক অবরোধ করেছে যুবকর্মীরা৷ তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে চূড়মাড় করে দিয়েছেন৷

মশাড়ি আন্দোলনের পর দা, কুদাল, টুকড়ি নিয়ে রাজপথে বিক্ষোভ যুবমোর্চার৷ প্রদেশ যুব মোর্চার সভাপতি টিংকু রায় অভিযোগ করেছেন, গত ২৪ বছরে বেকারদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে৷ শিক্ষিত বেকারদের শ্রমিক বানিয়ে পার্টির মিটিং মিছিলে হাটিয়ে সর্বশান্ত করা হয়েছে বলেও কটাক্ষ করেছেন শ্রী রায়৷ তাঁর দাবী ১৮’র ভোটে বেকার সমাজ বামফ্রন্ট সরকারের শোষণের মোক্ষম জবাব দিতেশিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পুড়িয়ে সরকারকে হুশিয়ারী দিয়েছে৷ সরকার পরিবর্তনের মূল নির্ণায়ক শক্তি বিজেপি’র যুবা কর্মীরা, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টিংকু রায়৷ প্রসঙ্গত, রাজ্যে বেকার যুবক যুবতীদের নিয়ে রাজ্য বামফ্রন্ট সরকার দিনের পর দিন বঞ্চনা করে চলেছে৷ নিয়োগ নীতির বাইরে গিয়ে চাকুরী প্রদান করা৷ স্বজন পোষণ সহ নগ্ণ দলবাজী করে চলেছে বামফ্রন্ট সরকার৷ চাকুরীর জন্য দিনের পর দিন দপ্তরে দপ্তরে ইন্টারভিও দিলেও ভাগ্যবান নির্ধারিত হয় সিপিএম পার্টি অফিসে৷

এদিকে, সুষ্ঠভাবে বাঁচার তাগিদে চাকুরীচ্যুত শিক্ষকরা কেন্দ্রীয় সরকারের দ্বারস্ত হবেন৷ শিক্ষকতার চাকুরী বহাল রাখার জন্য আইন সংশোধনের আর্জি জানাবেন চাকুরীচ্যুতরা৷ এক্ষেত্রে যাদের যোগ্যতা রয়েছে তাঁদের জন্য ৫ বছর ছাড় দেওয়ার ক্ষেত্রে আইন সংশোধনের সুযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে উদ্যোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে অনুরোধ জানাবেন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ আগামী ২ জানুয়ারি চাকুরীচ্যুত শিক্ষকদের চার প্রতিনিধি দিল্লিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করবেন৷ তাঁদের সাথে থাকবেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, নেডার কনভেনার তথা বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ শনিবার চাকুরীচ্যুত শিক্ষকরা চাকুরী বাতিল এবং এডহক ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তিটি আগুনে পুড়িয়েছেন৷

এদিন আগরতলায় হিন্দি সুকল মাঠে চাকুরীচ্যুত শিক্ষকরা প্রতিবাদ স্বরূপ বিজ্ঞপ্তিটি পুড়িয়েছেন৷ এদিনই তাঁরা এক বৈঠকে মিলিত হন৷ চাকুরীচ্যুত শিক্ষক প্রদীপ বনিক জানিয়েছেন, রাজ্য সরকারের গাফিলতির কারণেই তাঁদের চাকুরী বাতিল হয়েছে৷ রাজ্য সরকার বহু প্রতিশ্রুতি দিলেও ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাঁচাতে পারেনি৷ তাই এখন জীবন জীবীকার নিশ্চিয়তার প্রশ্ণে কেন্দ্রীয় সরকারের দ্বারস্ত হচ্ছি আমরা৷ শ্রী বনিক জানান, চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে যাদের যোগ্যতা রয়েছে তাদের পাঁচ বছরের জন্য ছাড়দিতে আইনের সংশোধনী আনার আবেদন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে জানানো হবে৷ আগামী ২ জানুয়ারী চাকুরীচ্যুত শিক্ষকদের চার প্রতিনিধি দিল্লিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করবেন৷ এরপর এবিষয়ে রাষ্ট্রপতির সাথেও দেখা করার চেষ্টা করবেন তাঁরা৷

জানা গেছে, চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, নেডার কনভেনার তথা বিজেপির নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক সুদীপ রায়বর্মণ যাবেন৷ তাঁরাও চাকুরীচ্যুত শিক্ষকদের আবেদন সহানুভূতির সাথে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাবেন৷
শ্রী বনিক জানান, এদিন বৈঠকে চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে যোগ্যতা সম্পন্নদের তালিকা তৈরি করার বিষয়টি স্থির হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top