News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকরায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত নাবালিকা
Image

ফটিকরায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ মারা গেল এক নাবালিকা৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা নাগাদ৷ মৃতার নাম ধামচা রিযাং৷ বয়স দশ বছর৷ পিতার নাম হরেন্দ্র রিয়াং৷ বাড়ির পাশেই আচমকা সে গুলিবিদ্ধ হয়৷ জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর সাথে সাথেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ঐ নাবালিকাকে পরীক্ষা নিরীক্ষা করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে৷ তবে তার শরীরে দেশী বন্দুকের গুলি মিলেছে বলে খবর৷ তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি৷ ঘটনার খবর পেয়ে জেলার পুলিশ সুপার, এসডিপিও সহ পদস্থ পুলিস আধিকারীকরা ঘটনাস্থলে গিয়েছেন৷ তদন্ত শুরু করা হয়েছে৷ তবে ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ তবে আশঙ্কা করা হচ্ছে কোন বন্যপ্রাণী শিকারী গুলি চালিয়েছিল৷ তার সেই গুলি এসে ঐ নাবালিকার শরীরে বিদ্ধ হয়৷ তবে প্রশ্ণ উঠেছে পাহাড়ী এলাকায় কিভাবে আগ্ণেয়াস্ত্র নিয়ে জনগণ প্রকাশ্যে ঘুরাফেরা করছে৷ এই ব্যাপারে পুলিশের ভূমিকাও বিস্ময়ের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top