News Flash

  • Home
  • Uncategorized
  • মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি হিমন্তবিশ্বের, প্রতিবাদ বামফ্রন্টের
Image

মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি হিমন্তবিশ্বের, প্রতিবাদ বামফ্রন্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুরে বিজেপির এক জনসভায় আসামের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডঃ হিমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য রেখেছেন তার কিছুটার প্রতি বামফ্রন্ট রাজ্য কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এদিন সন্ধ্যায় বলা হয়েছে, ধনপুর বিধানসভা কেন্দ্রের অর্ন্তগত কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সভায় অসমের বিজেপি সরকারের মন্ত্রী হৈমন্ত বিশ্বশর্মা তাঁর বত্তৃণতায় ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে তাড়ানোর হুমকি দিয়েছেন এবং সি পি আই (এম) কর্মীদের রাজ্য থেকে বিতাড়িত করা হবে বলে ঘোষণা করেছেন৷
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি হৈমন্ত বিশ্বশর্মার এ ধরনের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচেছ এবং রাজ্যের শান্তি-সম্প্রীতিকামী ও গণতান্ত্রিক জনগণকে এ ধরনের ফ্যাসিষ্টসূলভ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে৷
পাশ্ববর্তী রাজ্যের একজন মন্ত্রী এসে, গোটা দেশে জনপ্রিয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তাড়ানোর প্রকাশ্য এই হুমকি বিজেপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলোর গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে ত্রিপুরা বামফ্রন্ট নির্বাচন অভিমত৷ বামফ্রন্ট কমিটি রাজ্যবাসীকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বানচালে বিজেপি’র অপপ্রয়াস সম্পর্কে সতর্ক থাকতে ও সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচনী সংগ্রাম জোরকদমে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top