News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান আমার কাছে সবার উপরে, ক্ষমাপ্রার্থনা করলেন হেগড়ে
Image

সংবিধান আমার কাছে সবার উপরে, ক্ষমাপ্রার্থনা করলেন হেগড়ে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেগড়ের সংবিধান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যকে ঘিরে হইহট্টগোল অব্যাহত লোকসভা এবং রাজ্যসভায়| কংগ্রেস সাংসদরা ইতিমধ্যে দাবি তুলেছেন, ‘বরখাস্ত করতে হবে হেগড়েকে|’ এমতাবস্থায় নিজ বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেগড়ে জানালেন, ‘সংবিধান আমার কাছে সবার উপরে| সংসদ আমার কাছে সবার উপরে|’ লোকসভায় বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে বলেছেন, ‘আমি সংবিধান, সংসদ এবং বাবা সাহেব আম্বেদকরকে গভীরভাবে সম্মান করি| সংবিধান আমার কাছে সবার উপরে, সেক্ষেত্রে কোনও প্রশ্নই থাকতে পারে না| ভারতীয় নাগরিক হিসেবে আমি কখনওই সংবিধানের বিরুদ্ধে যেতে পারি না|’

যদিও, কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে ‘সাফাই’ শুনতে আপত্তি প্রকাশ করেছেন| এরপরই হেগড়ে বলেছেন, ‘আমার বিবৃতিতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমাপ্রার্থী|’ সংবিধান প্রসঙ্গে হেগড়ের বিবৃতিতে কেন্দ্র করে বুধবার এবং বৃহস্পতিবার পরপর দু’দিন উত্তাল হল সংসদ| হেগড়েকে বরখাস্ত করার দাবিতে বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস সাংসদরা| প্রতিবাদ মুখর হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবি আজাদ সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top