News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগান শ্রমিকদের ন্যুনতম মজুরী স্থিরের দাবীতে ত্রিপাক্ষিক বৈঠক
Image

চা বাগান শ্রমিকদের ন্যুনতম মজুরী স্থিরের দাবীতে ত্রিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ চা শ্রমিকদের ন্যুনতম মজুরী স্থির করার দাবিতে শ্রম কমিশনার পঙ্কজ চক্রবর্তীর পৌরহিত্যে বুধবার বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিন শ্রম কমিশনার কার্যালয়ে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব, চা বাগানের মালিকপক্ষ এবং শ্রমিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে৷

টি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি কানু ঘোষ চা বাগানের শ্রমিকদের ১৭৬ টাকা মজুরীর প্রস্তাব দেন বৈঠকে৷ তার মতে, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চা বাগান শ্রমিকরা সর্বনিম্ন মজুরী পাচ্ছেন৷ অন্যান্য শ্রমিকদের মজুরী কমপক্ষে সাড়ে চারশ টাকা৷ চা বাগানের মালিকরা শ্রমিকরা শুধু খাটাচ্ছেন, কিন্তু প্রাপ্য মজুরী দিচ্ছেন না, ক্ষোভ প্রকাশ করেন শ্রীঘোষ৷ বৈঠকে মালিকপক্ষের বৃহৎ অংশের অনুপস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি৷ নভেম্বর মাসে পূর্বের চুক্তির সময়সীমা সমাপ্ত হয়েছে৷ টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছেও মজুরী স্থির করার দাবী জানানো হয়েছে৷ চা বাগানের মালিকরা শ্রমিকদের দাবি মানতে ইতিবাচক সাড়া না দিলে ইউনিয়ন বাগান শ্রমিকদের দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন তিনি৷ প্রেক্ষিতে, রাজ্যের চা বাগানগুলি রুগ্ণ দশা কাটানোর জন্য রাজ্য সরকারের সদর্থক প্রয়াশের দাবি জানিয়েছে সংগঠন৷ উল্লেখ্য, রাজ্যে চা বাগানগুলিতে কর্মরত রয়েছেন ১৬ হাজার শ্রমিক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top