News Flash

  • Home
  • Uncategorized
  • ৫১ তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান
Image

৫১ তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান

মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে মুম্বইয়ের চলচ্চিত্র দুনিয়া যে তিন খানের উপর দাঁড়িয়ে রয়েছে তার অন্যতম হলেন সলমান খান। বুধবার ৫১ তে পা দিলেন তিনি। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে শুভেচ্ছা বন্যায় ভাসলেন সলমন খান। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গায়ক মীকা সিং এবং সুরকার হিমেশ রেশমিয়া। যশরাজ ফিল্মসের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় গায়ক মিকা সিং জানিয়েছেন, ‘আমার বড়ভাই সলমান খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে ‘ম্যানে পেয়ার কিয়া হ্যায়’ হচ্ছে সলমন খানের প্রথম সুপারহিট ছবি। তারপর একে একে অভিনয় করেছেন হাম আপকে হ্যাঁয় কৌন, তেরে নাম, ওয়াণ্টেডে, দাবাং, বজরঙ্গি ভাইজান, রেডির মতো সিনেমায়। সাফল্য পাশাপাশি ব্যর্থতাও তাকে গ্রাস করেছিল। গত দশকের মাঝামাঝি প্রায় ৩-৪ বছর কোন হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিতে পারেননি। ওয়ান্টেড সিনেমা দিয়ে ফের বলিউডে হিটের মুখ দেখেন তিনি। তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখন তাঁর অভিনীত প্রায় সব সিনেমাই ১০০ কোটি টাকার বেশি আয় করে। এর পাশাপাশি বিতর্কও তাঁকে গ্রাস করেছিল। নব্বইয়ের দশকে হিট এন্ড রান কেস, চিংকারা হরিণ হত্যাসহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। কিন্তু সব বিতর্কের উর্দ্ধে উঠে আজ শতধারায় বিকোশিত তার প্রতিভা।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top