News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষুদ্ধ হগব কর্মচারীদের বাগে আনতে ময়দানে হগব নেতারা
Image

বিক্ষুদ্ধ হগব কর্মচারীদের বাগে আনতে ময়দানে হগব নেতারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বামপন্থী শ্রমিক, শিক্ষক ও কর্মচারী আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে৷ বাকাপথে কর্মচারীদের বাম বিরোধী করে তোলে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের পথে কাটা বিছানোর কান্ডারী বিজেপি৷ মঙ্গলবার রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির সভায়, বিজেপি’কে এমন ভাবেই একহাত নিয়েছেন টি জি ই এ’ (হগব) প্রাক্তন সভাপতি অসীম পাল৷ বিক্ষুদ্ধ কর্মচারীদের সাম্প্রদায়িক উস্কানিকারীদের বেড়াজাল ভেঙ্গে বামপন্থী শ্রমিক সংগঠনের সঙ্গে একত্রিত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি৷
নিয়মিত করন নিয়ে এস এস এ এবং রামসা চুক্তিবদ্ধ শিক্ষকদের সরকার বিরোধী আন্দোলন বিজেপি’র ইন্ধন রয়েছে৷ ক্ষমতায় আসার জন্য শিক্ষক ও কর্মচারীদের বিভ্রান্তির জালে জড়িয়ে নিয়েছে বিজেপি, দাবী করেছেন শ্রী পাল৷ তাঁর মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারী দপ্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে৷ পার্শ্ববর্তী রাজ্য আসামে গণহারের ছাটাই চলছে৷ শ্রমিক স্বার্থ রক্ষা করে টি জি ই এ’র ব্যানাড়েই সুরক্ষিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কর্মচারী নেতা৷
চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত করন নিয়ে শব্দ উচ্চারণ করেনি বামপন্থী কর্মচারী নেতারা৷ ভোটের মুখে কর্মচারী ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রেখে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের বার্তা নিয়ে নেতৃত্বরা বক্তব্যের ইতি টেনেছেন৷ সবাইকে এক ছাতার তলায় নিয়ে সরকার টিকিয়ে রাখার মদ্যে বঞ্চিত শিক্ষক ও কর্মচারী অধিকার সুরক্ষা আদৌ সম্ভব? বামপন্থী কর্মচারী নেতাদের সারবত্ত্বাহীন সভার বক্তব্য নিয়ে সভাস্থলে কর্মচারীদের মধ্যে কানাঘুষু শুরু হয়েছে কর্মচারী মহলে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top