News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারতের কর্মসূচীতে স্থান পেল পিছিয়ে পড়া ধলাই জেলা
Image

নতুন ভারতের কর্মসূচীতে স্থান পেল পিছিয়ে পড়া ধলাই জেলা

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২৬ ডিসেম্বর৷৷ সারা দেশের ১১৫টি পিছিয়ে পড়া জেলার মধ্যে ত্রিপুরার ধলাই জেলাও চিহ্ণিত হয়েছে৷ ২০২২ সালের মধ্যে এই পিছিয়ে পড়া জেলাগুলির দ্রুত উন্নতি সাধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত নতুন ভারত কর্মসূচীর অঙ্গ হিসেবে কাজ করা হবে৷ উত্তর পূর্বাঞ্চলের মোট ১১টি জেলা চিহ্ণিত করা হয়েছে এই কর্মসূচীর অধীনে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন৷ আর তারই অঙ্গ হিসেবে ১১৫ টি পিছিয়ে পড়া জেলার দ্রুত পরিবর্তনের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই কর্মসূচীর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার উর্ধতন সরকারী কর্মচারী ঐসব জেলার আধিকারীকদের সাথে সমন্বয় সাধন করে কেন্দ্র ও রাজ্যগুলির প্রচেষ্টায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করবে৷
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের ৫ জানুয়ারী পিছিয়ে পড়া জেলা দ্রুত উন্নয়নের কর্মসূচীর রোডম্যাপ প্রকাশ্যে আনতে চাইছেন বলে জানা গিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে একটি নতুন ভারত সৃষ্টির পরিকল্পনা নিয়েছেন৷ সেই বছর ভারত স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করবে৷ এই সময়ের মধ্যে ঐসব জেলাগুলির সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো হবে৷ একাজে রাজ্য ও কেন্দ্র সরকারকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে৷ নিয়মিত উন্নয়নমূলক কাজকর্মের তদারকি করতে হবে৷ প্রয়োজনে পরামর্শ গ্রহণ করতে হবে সাধারণ মানুষের কাছ থেকেও৷ যেসব ক্ষেত্রগুলিকে এই কর্মসূচীর অধীনে রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, গ্রামীণ সড়ক যোগাযোগ, গ্রামীণ পরিবারে বিদ্যুতায়ন, পানীয় জল ও শৌচাগার ইত্যাদি৷ এই জেলাগুলির মধ্যে ৩৫ টি জেলা রয়েছে নকশাল কবলিত৷ এই কর্মসূচীর মাধ্যমে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হল যে জেলাগুলিকে চিহ্ণিত করা হয়েছে সেই জেলার উন্নয়নমূলক কাজগুলি পার্শ্ববর্তী জেলার প্রশাসন নজরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top