News Flash

  • Home
  • Uncategorized
  • ফের নিয়ন্ত্রণরেখা টপকে পাক সেনাকে আক্রমণ করল ভারতীয় সেনা, খতম তিন পাকসেনা
Image

ফের নিয়ন্ত্রণরেখা টপকে পাক সেনাকে আক্রমণ করল ভারতীয় সেনা, খতম তিন পাকসেনা

নয়াদিল্লি ও ইসলামাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.) : ফের নিয়ন্ত্রণরেখা টপকে পাক সেনাকে আক্রমণ করল ভারতীয় সেনা। রাওলকোট এলাকায় ঢুকে ভারতীয় সেনার গুলিতে তিন পাক সেনার মৃত্যু হয়েছে বলে পাক সেনার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই হামলায় আরও ৫ পাক সেনা জখম হয়েছে বলেও খবরে জানা গিয়েছে। গত ২৩ ডিসেম্বর পাক রেঞ্জার্সের অতর্কিত হামলায় শহিদ হন ৪ ভারতীয়সেনা কর্মী। শহিদ ভারতীয় সেনাদের মধ্যে রয়েছেন মেজর মোহরকার প্রফুল্ল অম্বাদাস, ল্যান্স নায়েক গুরমেল সিং, ল্যান্স নায়েক কুলদীপ সিং ও সিপাই পরগত সিং। মঙ্গলবার এনিয়ে সংসদে কেন্দ্রের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সোমবার সন্ধ্যায় পাকিস্তান নিয়ন্ত্রণরেখার ওপারে রাওলকোট থেকে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে। তার জবাবে নিয়ন্ত্রণরেখা টপকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারত। সেনার হাতে খতম হয় বালুচ রেজিমেন্টের তিনসেনা। পাক সেনাও ভারতীয় সেনার এই হানার কথা স্বীকার করেছে। পাকিস্তান সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, গুলি চলে পাকিস্তানের রাওলাকোট সেক্টরে। যদিও দেশের গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তানের হামলার জবাব দিতেই রাওলাকোটে ঢুকে এই অভিযান চালায় ভারতীয় সেনা।

উল্লেখ্য, শনিবার জম্মু কাশ্মীরের কেরি ব্যাটেলিয়নে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তান সেনা। শহিদ হন চার ভারতীয় জওয়ান। এরমধ্যে রয়েছেন মেজর মোহরকার প্রফুল্ল অম্বাদাস, ল্যান্স নায়েক গুরমেল সিং, ল্যান্স নায়েক কুলদীপ সিং ও সিপাই পরগত সিং। এবার এই হামলার কড়া জবাবে জম্মুর ঝঞ্জার সেক্টরে গুলি করে মারা হয় এক পাকিস্তানি স্নাইপারকে। রবিবারও পুঞ্চ সেক্টরে ভারত-পাকিস্তান সেনার মধ্যে গুলির লড়াই চলে। শাহপুর এলাকায় ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোঁড়ে পাকিস্তান। গুলিও চালায়। জবাবে ভারতীয় সেনাও গুলি চালায়। মৃত্যু হয় এক পাকিস্তানি সেনার।

এদিকে, মঙ্গলবার পুলওয়ামায় নিরাপত্তারক্ষীর সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের। এক জঙ্গিকে খতম করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top