News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন বছরে জঙ্গি হামলার অাশঙ্কায় বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট
Image

নতুন বছরে জঙ্গি হামলার অাশঙ্কায় বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : জঙ্গি হামলার অাশঙ্কায় দেশের বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হল। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস সবকটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বড়দিন থেকে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবের মরশুমকে টার্গেট করে জঙ্গিরা। সেই কারনেই অ্যালার্ট জারি হল বিমানবন্দরগুলিতে। বিসিএএস জানিয়েছে, বছর শেষের উৎসবের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও একাধিকবার এই সময়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি সংগঠনগুলি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, তারা ভারতে হামলা চালাতে চায়। ২০১৭ জুড়ে আইএসআইএসের কাজকর্মে অনুপ্রাণিত বহু লোক ব্যক্তিগত চেষ্টায় নানা দেশে বারবার জঙ্গি হামলা চালিয়েছে, আত্মঘাতী বিস্ফোরণ, নির্বিচারে গুলি থেকে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়া-কিছুই বাদ যায়নি। অতএব বছর শেষ ও নতুন বছর শুরুতেই সর্বোচ্চ পর্যায়ের নজরদারি চালানো হোক প্রতিটি বিমানবন্দরে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top