News Flash

  • Home
  • Uncategorized
  • দঃ জয়পুরে কংগ্রেসের দলীয় অফিস ভাঙচুর, থানায় মামলা
Image

দঃ জয়পুরে কংগ্রেসের দলীয় অফিস ভাঙচুর, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ নির্বাচন ঘনিয়ে আসতেই প্রতিহিংসার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে৷ রাজধানীর দক্ষিণ জয়পুরে কংগ্রেস দলের বুথ অফিসে ভাঙচুর করা হয়েছে৷ অভিযোগের তীর বিজেপির দিকে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবী জানিয়ে থানায় ডেপুটেশন দিল কংগ্রেস৷ চবিবশ ঘন্টার মধ্যে ধৃতদের আটক না করা হলে কংগ্রেস তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন পিসিসি সহ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷
দক্ষিণ জয়পুরে কংগ্রেস দলের বুথ অফিসে রবিবার রাতের অন্ধকারে নাশকতা চালায় দুসৃকতীরা৷ ভেঙ্গে ফেলা দেওয়া হয় বুথ অফিস৷ নষ্ট করে দেওয়া হয় কংগ্রেসের প্রচার সজ্জা৷ সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক তরজা শুরু হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পিসিসি সহ সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস সহ দলীয় নেতারা৷ এই নাশকতা সাম্প্রদায়িক দল বিজেপির কাজ বলে অভিযোগ কংগ্রেসের৷ কংগ্রেস দুর্বল ভেবে বিজেপি রাতের আধারে এই ধরনের নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেন পূজন বিশ্বাস৷ তার অভিযোগ বিজেপির দুবৃত্তরা রাতের আধারে একাজ করেছে৷ জাতি বিভাজনের সংকীর্ণ রাজনীতিতে নেমেছে বিজেপি ক্ষমতার মোহে৷ জনগণ মোক্ষম জবাব দেবে বলেও দাবি করেছেন তিনি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top