News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ি এলাকা হওয়ায় পৌছতে পারেনি দমকল, পুড়ে খাক বাড়ি
Image

পাহাড়ি এলাকা হওয়ায় পৌছতে পারেনি দমকল, পুড়ে খাক বাড়ি

জম্মু, ২৫ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় গ্রামের পনারা এলাকার একটি বাড়িতে সোমবার আগুন লেগে যাওয়ার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে গোটা বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাহাড়ি অঞ্চল হওয়ার পাশাপাশি খারাপ রাস্তার কারণে দমকলের কোন গাড়ি সেখানে যেতে পারেনি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পরে দমকল এবং পুলিশের যৌথ আধিকারিকের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দমকলের তরফ থেকে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত চলছে। পুলিশ এই ঘটনায় মামলা রজু করেছে ।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি করা হয়েছে সোমবার সকালে আগুন লাগে ওই বাড়িতে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ভেতর সমস্ত জিনিস জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িটি মহম্মদ সাদিক নামে এক ব্যক্তির বাড়ি ছিল। বেশ কয়েক বছর ধরে বাড়িটিতে নিয়মিত কেউ বসবাস করছিল না। তাই আগুন লাগার ফলে কেউ হতাহত হননি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top