News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপাইন্সের শপিং মলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭
Image

ফিলিপাইন্সের শপিং মলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭

ম্যানিলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : ফিলিপাইন্সের শপিং মলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ জনে৷ শনিবার ফিলিপাইন্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে আগুন লাগে। ওই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বহু৷
সূত্রের খবর স্থানীয় সময় শনিবার সকালে শপিং মলের থার্ড ফ্লোরের একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।
তবে শপিং মলের ভেতরে আটকে পড়ে ছিলেন যাঁরা, তাদের প্রত্যেকেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের ছেলে ও দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে জানিয়েছেন, এনসিসি শপিং মলের ঘটনায় নিখোঁজ ৩৭ জনের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই৷
দমকল জানিয়েছে, একটি আসবাবপত্রের দোকানে প্রথম আগুন লাগে৷ দাহ্য বস্তু থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে দমকল৷ শনিবার রাতে প্রেসিডেন্ট দুতার্তে ও তার মেয়ে দাভাওয়ের মেয়র সারা দুতার্তে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিখোঁজ ও আহত ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলেন৷ তাদের পাশে থাকার আশ্বাস দেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top