News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন মুসলিম পার্সনাল ল বোর্ডের সদস্যরা
Image

তিন তালাক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন মুসলিম পার্সনাল ল বোর্ডের সদস্যরা

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): তিন তালাক প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিন তালাক বিরোধী যে বিলটি লোকসভায় পেশ করা হবে সেই মুসলিম ওম্যান প্রটেকশন অফ রাইট অন ম্যারেজ বিল ২০১৭ টিকে আটকাতে এবং প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন তাঁরা। কারণ হিসেবে রবিবার সংগঠনের পক্ষ থেকে সাজিদ নোমানি বলেন, ‘বিলটি ধারাগুলি খতিয়ে দেখার পরে মনে হচ্ছে মুসলমানদের বিবাহবিচ্ছেদের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। যদি সরকার তিন তালাককে বন্ধ করতে চায় তবে আমাদের মতামত নেওয়া হোক। সংবিধানে বর্ণিত মুসলিমদের জন্য যে আইনগুলি রয়েছে তার সাহায্য নিয়ে এই সমস্যার সমাধান করব।’
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর ক্যাবিনেটের ছাড়পত্র পেয়েছে এই বিলটি। এই আইনে তিন তালাককে ‘অবৈধ এবং অকার্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিন তালাক প্রয়োগ করলে স্বামীর হাজতবাসও হতে পারে পাশাপাশি আদালত চাইলে অপরাধীর বিরুদ্ধে জরিমানা ধার্য করতে পারে বিচারক। উল্লেখিত আইনটি তাৎক্ষণিক তিন তালাক ক্ষেত্রে প্রযোজ্য। এই আইনে স্ত্রীকে তিন তালাক থেকে রক্ষাকবজ দেওয়া হয়েছে। স্ত্রী চাইলে আদালতের দ্বারস্থ হতে পারে। এই আইনের খসড়ায় বলা হয়েছে ই-মেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ তিন তালাক দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top