News Flash

Image

৬১ তে পা দিলেন অনিল কাপুর

মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.): রবিবার ৬১ তে পা দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। নায়ক, মিস্টার ইণ্ডিয়া, বেটা, তেজাব, মেরি জংয়ের মতো একাধিক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড অভিনয় করে চলেছেন এই অভিনেতা। বলিউডের পাশাপাশি হলিউডের চুটিয়ে কাজ করে চলেছেন তিনি।
অনিল কাপুরের জন্মদিনে এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান লোকসভার সাংসদ তথা সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যান আর কে সিনহা। বলিউডের অন্যান্য কলাকুশলিরাও তাঁকে শুভেচ্ছা জানান। অভিনেত্রী সোনম কাপুর, পরিচালক শেখর কাপুর, অনুপম খের, ফারহা খান তাঁকে শুভেচ্ছা জানান। এই বিষয়ে অনুপম খের সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আমার প্রিয়তম বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভাল চরিত্রে অভিনয় করার প্রস্তাব সবার প্রথমে তোমার কাছেই আসুক। তোমার আসল বয়স যা তা থেকে ৩৯ বছর কম দেখতে লাগুক তোমাকে। পৃথিবীর সবধরণের আনন্দ ভগবান তোমায় দিক।’ সোনম কাপুর সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ আজ সেই ব্যক্তিকে সম্মান জানাই যিনি আমাকে লড়াই করতে শিখিয়েছেন। নিজের স্বপ্নের পেছনে দৌড়তে যে ব্যক্তি আমাকে শিখিয়েছেন তাঁকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top