News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ডে দুর্ঘটনায় নিহত হায়দরাবাদের যুবক, বিদেশমন্ত্রীর দ্বারস্ত পরিবার
Image

নিউজিল্যান্ডে দুর্ঘটনায় নিহত হায়দরাবাদের যুবক, বিদেশমন্ত্রীর দ্বারস্ত পরিবার

হায়দরাবাদ, ২৪ ডিসেম্বর (হি.স.) : নিউজিল্যান্ডের অকল্যান্ডে পথ দুর্ঘটনায় নিহত হায়দরাবাদের যুবক | দ্রুত মৃতদেহ দেশে ফেরানোর আবেদন করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্ত হলেন নিহত যুবকের পরিবার | পাশাপাশি নিউজিল্যান্ডে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা ।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হায়দরাবাদের যুবক সৈয়দ আবদুল রহিম ফাহাদ (২৭)। রবিবারই এই খবর পেয়েছে তাঁর পরিবার। ফাহাদের ভাই সৈয়দ নেহমতুল্লাহ বলেছেন, ‘মধ্য অকল্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ট্র্যাফিক সিগন্যাল অমান্য করে ফাহাদের গাড়িতে ধাক্কা মারে। সেই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। আজ সকালে আমরা এই খবর পেয়েছি। মৃতদেহ যাতে দ্রুত ভারতে ফেরানো যায়, সে জন্য আমরা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছি।’
ফাহাদের পরিবার সূত্রে খবর, দু’বছর আগে ছাত্র ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যান তিনি। আচমকাই তাঁর মৃত্যু হল। পরিবারের লোকজন সুষমার সাহায্য চাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top