News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে বিজেপি-জাদু অটুট, দুটি আসন দলের দখলে
Image

অরুণাচলে বিজেপি-জাদু অটুট, দুটি আসন দলের দখলে

ইটানগর, ২৪ ডিসেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের দুটি আসনে বহাল রয়েছে বিজেপি-জাদু। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলে লিকাবালি আসনে কংগ্রেস প্রার্থী মদাম দিনি বিজেপি-র কারদো নিইগ্যরের কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে, পাক্কে-কেসাঙে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী কামেং দোলোকে পরাস্ত করেছেন বিজেপি প্রার্থী বিয়ারাম ওয়াঘে। পাক্কে-কেসাঙে ৪৭৫ ভোটে কামেং দোলোকে হারিয়েছেন বিয়ারাম। তাছাড়া লিকাবালিতে মাত্র ৩১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপি-র কারদো নিইগ্যর।
এখানে উল্লেখ করা যেতে পারে, বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জোমদে কেনার অকাল মৃত্যুতে লিকাবালি আসনটি গত ৪ সেপ্টেম্বর থেকে শূন্য হয়েছিল। অন্যদিকে, ২০১৪ সালের ১৫ মার্চের নির্বাচনে তদানীন্তন উপমুখ্যমন্ত্রী কামেং দোলোর জয়কে অবৈধ বলে গুয়াহাটি উচ্চ আদালতের রায়ের পর খালি হয়ে পড়েছিল পাক্কে-কেসাং বিধানসভা আসন। অবৈধভাবে কামেং দোলো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে তদানীন্তন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী আতুম ওয়েলি গুয়াহাটি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন। ওই আবেদনের ভিত্তিতে শুনানি ও বিচার পর্বের পর কামেংকে অবৈধ বিধায়ক বলে তাঁর বিধানসভায় সদস্যপদ খারিজ করার নির্দেশ দিয়েছিল আদালত।
গত ২১ ডিসেম্বরের উপনির্বাচনে পাক্কে-কেসাং এবং লিকাবালিতে যুগ্মভাবে ৬৮.৫ শতাংশ ভোট পড়েছিল। এর মধ্যে পাক্কে-কেসাঙে ৩,৯৪৩ জন মহিলা-সহ ৭.৪৫৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৮৬ এবং লিকাবালিতে ৫,৩০০ জন মহিলা-সহ ১০,৬০০ জনের মধ্যে ৫১ শতাংশ ভোট দান হয়েছিল।
লোয়ার সিয়াং জেলার ২৮ নম্বর লিকাবালি আসনের কাংকু রাজস্ব সার্কলের ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ভোট বয়কট করেছিলেন এলাকার জনসাধারণ। ‘নো রোড নো ভোট’ স্লোগানের বলে বহু আগে এই ছয় কেন্দ্রের অন্তর্গত ভোটাররা আন্দোলন কর্মসূচি জারি করেছিলেন। যে ছয় কেন্দ্রে ভোট বয়কট করা হয়েছিল সেগুলি যথাক্রমে কাংকু, বালিসোরি, কামম, এনওপি, বরোজন এবং উলি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top