News Flash

  • Home
  • Uncategorized
  • বেলডাঙায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক পাচারকারী, উদ্ধার তিনটি ৭ এমএম পিস্তল
Image

বেলডাঙায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক পাচারকারী, উদ্ধার তিনটি ৭ এমএম পিস্তল

বেলডাঙা, ২৪ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদের বেলডাঙায় আগ্নেয়াস্ত্র সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনটি ৭ এমএম পিস্তল, একটি ওয়ান শাটার ও ১৩টি কার্তুজ। ধৃত পাচারকারীর নাম হল বিপুল মণ্ডল। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকালে বেলডাঙার ছাপাখানার মোড়ে বিপুল মণ্ডলকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনটি ৭ এমএম পিস্তল, একটি ওয়ান শাটার ও ১৩টি কার্তুজ। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, বেলডাঙার এক অস্ত্র কারবারিকে পিস্তল দেওয়ার জন্য এসেছিল সে। তদন্তে তার নামও জানতে পেরেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্তের স্বার্থে তার নামও জানায়নি পুলিশ। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিপুল মণ্ডল দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। তার বাড়ি নওদা থানার আমতলা এলাকায়। এর আগেও অস্ত্র ব্যবসায় পুলিশ বিপুলকে গ্রেফতার করেছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top