News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে দু’টি বাস ও পিক-আপ ভ্যানের সংঘর্ষ, ৬টি শিশু সহ মৃত ১০
Image

পাকিস্তানে দু’টি বাস ও পিক-আপ ভ্যানের সংঘর্ষ, ৬টি শিশু সহ মৃত ১০

করাচি, ২৪ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি বাস ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ১০ জনের| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন| মৃতদের মধ্যে ৬টি শিশু রয়েছে| মৃতরা সকলেই পিক-আপ ভ্যানের যাত্রী ছিলেন| রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের মুলতান শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জামশোরা এলাকায় ইন্দাস হাইওয়েতে|
স্থানীয় পুলিশ প্রধান আরফান বাহাদুর জানিয়েছে, রবিবার সকালে সেওয়ান শরিফ জেলার জামশোরা এলাকায় ইন্দাস হাইওয়ের উপর দ্রুতগতিতে আসা দু’টি বাসের সঙ্গে পিক-আপ ভ্যানের সংঘর্ষ হয়| পিক-আপ ভ্যানে চেপে লারকানা থেকে সিন্ধু প্রদেশের সেহওয়ান যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী| ভয়াবহ দুর্ঘটনায় পিক-আপ ভ্যানের আরোহী ৬টি শিশু সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে| গুরুতর আহত হয়েছেন অন্তত ১৭ জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার পর থেকেই পলাতক উভয় বাসের চালক| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top