News Flash

  • Home
  • Uncategorized
  • পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, পুঞ্চে যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত
Image

পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, পুঞ্চে যোগ্য জবাব ফিরিয়ে দিল ভারত

জম্মু, ২৪ ডিসেম্বর (হি.স.): নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| রবিবার দুপুর ১২.৫৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| ভারী ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার দুপুর ১২.৫৫ মিনিট থেকে পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স| পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা|
উল্লেখ্য, শনিবারই নিয়ন্ত্রণরেখা বরাবর কেরি সেক্টরে গোলাগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| আচমকা হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ ৪ জন জওয়ান| আহত হয়েছিলেন এক জন| শহিদ সেনা জওয়ানদের নাম হল, মেজর মোহারকর প্রফুল্ল অম্বদাস (৩২), ল্যান্স নায়েক গুরমেল সিং (৩৪) ও সিপিও পরগত্ সিং (৩০)| একজনের নাম এখনও জানা যায়নি| সেনাবাহিনী সূত্রের খবর, ডিসেম্বর ১০ তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ৭৭১ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সীমান্তে ১১০ বার|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top