News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু অন্তত ৩২ জনের
Image

রাজস্থানে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু অন্তত ৩২ জনের

জয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): সাত সকালে মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা মরু রাজ্য রাজস্থানে| শনিবার সকালে রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার ডুবি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সোজা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩২ জন বাস যাত্রীর| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে লালশোট কোটা মেগা হাইওয়ে ধরে ‘অভিশপ্ত’ ওই বাসটি রাজস্থানের সওয়াই মাধোপুর থেকে লালশোট অভিমুখে যাচ্ছিল| সুরওয়াল থানার অন্তর্গত ডুবি এলাকায় ব্রিজ পেরোতে গিয়ে ব্রিজের রেলিং ভেঙে ১০০ ফুট নীচে বনাস নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং উদ্ধারকারী দলের প্রতিনিধিরা|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্য হয়েছে অন্তত ৩২ জন বাস যাত্রীর| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন| গুরুতর আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| গুরুতর আহতদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| সার্কেল অফিসার সুভাষ মিশ্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বাসটি সওয়াই মাধোপুর থেকে লালশোট অভিমুখে যাচ্ছিল| বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর, ডুবি এলাকায় অপর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে ব্রিজের রেলিং ভেঙে সোজা বনাস নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস| নদীতে বাসটি একেবারে ডুবে যায়| যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকার্য শুরু হলেও, ৩২ জনকে প্রাণে বাঁচানো যায়নি| সওয়াই মাধোপুর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মাম্মান সিং জানিয়েছেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে| বাসের চালক ছাড়া প্রত্যেকেরই মৃত্যু হয়েছে নদীর জলে ডুবে|

দুর্ঘটনায় নিহতদের বাড়ি উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, রাজস্থান এবং অসমে| প্রাইভেট বাসে চেলে মন্দির পুজো দিতে যাচ্ছিলেন তাঁরা| তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা| মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, ‘গোটা ঘটনার দিকে নজর রয়েছে রাজ্য সরকারের| ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহায়তা প্রদান করা হবে|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top