News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কোরিয়ায় আট তলা বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত অন্তত ২৯, শোকস্তব্ধ প্রেসিডেন্ট
Image

দক্ষিণ কোরিয়ায় আট তলা বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত অন্তত ২৯, শোকস্তব্ধ প্রেসিডেন্ট

সিওল, ২২ ডিসেম্বর (হি.স.): সেন্ট্রাল দক্ষিণ কোরিয়ার যেছিয়ন শহরে আট তলা বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল অন্তত ২৯ জনের| ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল দক্ষিণ কোরিয়ার যেছিয়ন শহরে অবস্থিত একটি আট তলা বহুতলে বিধ্বংসী লাগে| অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বহুতলটিকে গ্রাস করে| দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলটি| বহুতলের ভিতরেই আটকে পড়েন বহু মানুষ| আগুন-আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে যায়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও উদ্ধারকারী দলের প্রতিনিধিরা| ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়| অন্তত ১০০ জন দমকল কর্মী ট্রাক এবং হেলিকপ্টারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণেও আসে| যদিও ততক্ষণে মৃত্যু হয় অন্তত ২৯ জনের|

পদস্থ এক দমকল আধিকারিক জানিয়েছেন, আট তলা বহুতলের গাড়ি পার্কিংয়ে সম্ভবত প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত ধোঁয়া নির্গত হতে থাকে, তাই অনেকেই বেরিয়ে আসতে পারেননি| বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের| আগুন-আতঙ্কে পালানোর সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন| দমকল কর্মীদের অনুমান, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসন সূত্রের খবর, আট তলা বহুতলটিতে একটি ফিটনেস সেন্টার, পাবলিক স্নানাগার এবং রেস্টুরেন্ট রয়েছে| পাবলিক স্নানাগারেই মৃত্যু হয়েছে ১২ জনের| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন| পাশাপাশি উদ্ধারকারী দলের প্রতি তাঁর আহ্বাণ, যাঁরা বেঁচে আছেন, তাঁদেরকে উদ্ধারের জন্য সর্বাধিক প্রচেষ্টা করা হোক|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top