News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্তিপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন আরজেডি নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

সমস্তিপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন আরজেডি নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ

পাটনা, ২২ ডিসেম্বর (হি.স.): উত্তর বিহারের সমস্তিপুর জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা হরেরাম যাদব (৫০)| শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পূর্বে এবং সমস্তিপুর থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রোসেরা সাব-ডিভিশনের হাসানপুরে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে হাসানপুরের সিহি মোড়ের কাছে পুকুর চক এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন আরজেডি-র প্রাক্তন জেলা প্রধান হরেরাম যাদব| সেই সময় মোটরবাইকে করে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়| গুলি চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়|

পরপর পাঁচটি গুলি লাগে আরজেডি নেতার শরীরে| গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সমস্তিপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| জেলা পুলিশ আধিকারিক অজিত কুমার জানিয়েছেন, শুক্রবার সকালে পুকুর চক এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন আরজেডি নেতা হরেরাম যাদব| সেই সময় মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায়| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আরজেডি নেতা হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন|

মৃত আরজেডি নেতার আত্মীয় আল্পনা যাদব জানিয়েছেন, ‘খবরের কাগজ বিক্রিতে আমাকে অবগত করেন সিহি মোড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন হরেরাম যাদব| তত্ক্ষণাত্ তাঁকে সমস্তিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি| চিকিত্সকরা হরেরামকে মৃত ঘোষণা করেন|’ কতজন আততায়ী হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি| সমস্তিপুর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) দীপক রঞ্জন জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো শত্রুতার কারণে এই হামলা| জিজ্ঞাসাবাদের জন্য হরেরাম যাদবের দূর সম্পর্কের আত্মীয় বিজয় যাদবকে আটক করা হয়েছে|’ পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করলেও, এখনও পলাতক আততায়ীরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top