News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে, মৃত ১১
Image

ঘন কুয়াশার কারণে ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে, মৃত ১১

লাহোর, ২১ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুলতান জেলায়| বৃহস্পতিবার সকালে মুলতান জেলার খানেওয়াল টাউনে যাত্রীবোঝাই বাস ও ট্রেলারের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ১১ জনের| ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন| তালাত মেহমুদ নামে পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মুলতান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে খানেওয়াল টাউনে হাইওয়েতে যাত্রীবোঝাই বাস ও ট্রেলারের সংঘর্ষ হয়| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের| আহত হয়েছেন অন্তত ২০ জন| আহত ২০ জনের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাজানপুর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি| খানেওয়াল টাউনের কাছে হাইওয়েতে যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রেলারের সংঘর্ষ হয়| সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের| গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওযায় তাঁদের মুলতানে (ইসলামাবাদ থেকে ৫৮০ কিলোমিটার দূরে) চিকিত্সার জন্য পাঠানো হয়েছে| ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিক ভাবে দুর্ঘটনার জেরে ঘন কুয়াশাকেই দায়ী করা হয়েছে| প্রসঙ্গত, ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় এদিন সকালে পঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিমান ও যান চলাচল ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়েছে| বাতিল করা হয় বেশ কয়েকটি উড়ান|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top