News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি এনসিআর-এ পথ দুর্ঘটনায় নিহত এক অস্ট্রেলীয় নাগরিক
Image

দিল্লি এনসিআর-এ পথ দুর্ঘটনায় নিহত এক অস্ট্রেলীয় নাগরিক

দিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লি এনসিআর এলাকার অন্তগর্ত গৌতমবুদ্ধনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অস্ট্রেলীয় নাগরিকের । বৃহস্পতিবার সকালে যমুনা এক্সপ্রেসওয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বাস। সেই সময় বাসটির পেছনে মোটরবাইকে করে যাচ্ছিল ওই অস্ট্রেলীয় নাগরিক। ধাক্কার পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছিয়ে আসে। সেই সময় ওই বাইককে ধাক্কা মারে বাসটি । পরে পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এই বিষয়ে গৌতমবুদ্ধনগরের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক লব কুমার হিন্দুস্থান সমাচারের প্রতিনিধিকে জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ৯ নাগাদ অতিদ্রুত গতিতে আসা একটি বাস ধীর গতিতে চলতে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারেন। এর পরে বাসটি পেছনের দিকে চলে আসে সেই সময় মোটরবাইকে সওয়াররত ওই অস্ট্রেলীয় নাগরিককে ধাক্কা মারে বাসটি। মৃত অস্ট্রেলীয় নাগরিকের নাম ম্যাথিউ। মৃতদেহটির ময়না তদন্ত করা হয়েছে। গোটা বিষয়টি কেন্দ্রীয় বিদেশমন্ত্রককে জানানো হয়েছে। দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত অস্ট্রেলীয় নাগরিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্তি করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করেছে ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top