News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের একাধিক কমিটি গঠিত
Image

নির্বাচনের লক্ষ্যে প্রদেশ কংগ্রেসের একাধিক কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২০ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচনের কয়েক দিন বাকি৷ প্রস্তুতিপর্বে এগিয়ে থাকতে চাইছে কংগ্রেস৷ তাই, রাজ্যে সংগঠনের ভগ্ণদশা সত্বেও, প্রদেশ কংগ্রেসের বিভিন্ন কমিটি ঢেলে সাজিয়েছেন এআইসিসি সভাপতি রাহুল গান্ধী৷ নির্বাচন কমিটি থেকে শুরু করে প্রচারণা কমিটি, নির্বাচনী ইস্তেহার কমিটি, প্রচার কমিটি এবং সোস্যাল মিডিয়া কমিটি নতুন করে গঠন করেছেন তিনি৷

এআইসিসি সাধারণ সম্পাদক জনার্দ্ধন দ্বিবেদী জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা এবং কো-চেয়ারম্যান হয়েছেন কংগ্রেস পরিষদীয় দলনেতা গোপাল রায়৷ তাছাড়া সোস্যাল মিডিয়া কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রদ্যুত মাণিক্য দেববর্মন, প্রচার কমিটির চেয়ারম্যান হয়েছেন আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, নির্বাচনী ইস্তেহার কমিটির চেয়ারম্যান হয়েছেন অমর রঞ্জন গুপ্ত এবং প্রচারণা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন আইনজীবী পিযুশ কান্তি বিশ্বাস৷ নির্বাচনী ইস্তেহার কমিটির পরামর্শদাতা হিসেবে রাখা হয়েছে পিসিসি সভাপতিকে৷

এছাড়া মেঘালয়ের নির্বাচনকে ঘিরেও প্রচারণা এবং নির্বাচনী ইস্তেহার কমিটি নতুন করে সাজিয়েছেন রাহুল গান্ধি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top