News Flash

  • Home
  • Uncategorized
  • হতাশায় ক্লান্ত চাকুরীচ্যুত শিক্ষকরা মিছিলে এলেন না
Image

হতাশায় ক্লান্ত চাকুরীচ্যুত শিক্ষকরা মিছিলে এলেন না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ হতাশায় ক্লান্ত হয়ে পড়েছেন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ তাই রাজ্য সরকারকে অভিনন্দন জানানোর মিছিলে

বুধবার সিটি সেন্টারের সামনে চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশ৷

পা মেলালেন না৷ ত্রিধাবিভক্ত চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের এক সংগঠন অবশ্য বুধবার বামফ্রন্ট সরকারের ভজনা করে চাকুরীর নিশ্চয়তায় সরকারকে অভিনন্দন জানিয়েছে৷ কিন্তু, এই অভিনন্দনের নামে কেন ভড়ং, তা বোঝা গেল না৷

সর্বোচ্চ আদালতের রায়ে চাকুরীচ্যুত শিক্ষকদের ৬ মাস এডহক ভিত্তিতে নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্তে খুশিতে উদ্বেলিত তাঁরা৷ কিন্তু, শিক্ষকদেরই বৃহৎ অংশ তাঁদের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন৷

বুধবার সরকারকে অভিনন্দন জানিয়ে সিটি সেন্টার থেকে মিছিল করার ঘোষণা দিলেও বৃহৎ অংশই আসেননি৷ জনা ত্রিশেক শিক্ষক নিয়ে শুভেচ্ছা জানিয়ে মিছিল সমালোচিত হতে পারে, তাই গুটিয়ে যান তাঁরা৷ রাজ্য সরকার ৬ মাস পর্যন্ত ১০,৩২৩ জন শিক্ষককে এডহক ভিত্তিতে বেতন ও ভাতা সহ সরকারী কর্মচারীর মতো সুযোগ সুবিধার ঘোষনা দিয়েছেন৷ আদালতের উপর কোন মন্তব্য করেনি সরকার৷ রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে ৬ মাস চাকুরী বাড়িয়েছে সর্বোচ্চ আদালত৷ লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, কিসের জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে চাইছে কর্মচ্যুত শিক্ষকদের ক্ষুদ্র অংশ, তা স্পষ্ট হয়নি৷ সমালোচকদের মতে, চাকরীচ্যুতি ইস্যুতে বামফ্রন্ট সরকারের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি ফেরাতে মেলারমাঠের সমর্থিত কর্মচারী সংগঠনের নির্দেশেই অভিনন্দন জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷

নিন্দুকেরা মনে করছেন, সু-কৌশলে ১০,৩২৩ জনকে ছত্রভঙ্গ করে দিয়েছে শাসক শিবির৷ কর্মচ্যুত শিক্ষকরা মহাকরন অভিযানের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করেছিলেন সরকারকে বিকল্প কর্মসংস্থান করার জন্য৷ ক্ষুব্ধ শিক্ষকদের অন্য অংশটি জাতীয় সড়ক ও রেল অবরোধ পর্যন্ত করেছিলেন৷ এই উদ্ভট পরিস্থিতিতে দাড়িয়ে আচমকা কেন চাকরীচ্যুতদের একাংশ সরকারকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাতিল চাকরী নিয়ে কেন উৎসাহী, উঠেছে প্রশ্ণ৷ চাকুরীচ্যুত শিক্ষকদের বৃহত্তর অংশ সরকারে উপর অসন্তুষ্ট, অভিনন্দন মিছিল গণহারে বয়কট তারই ইঙ্গিত বহন করছে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top