News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক শান্তনু হত্যা মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি
Image

সাংবাদিক শান্তনু হত্যা মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর ৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে প্রায়াতের বাবা ত্রিপুরা উচ্চ আদালতে যে আবেদন দাখিল করেছিলেন তার ওপর শুনানির দিন ধার্য করেছিল আদালত৷ সে অনুযায়ী বুধবার বিষয়টি শুনানি হয়েছে৷ রাজ্য সরকারেকে সিট এর দায়েরকৃত চার্জশিট উচ্চ আদালতে জা দিতে বলেছে৷

গত ১২ডিসেম্বর প্রথম বিষয়টি আদালতে শুনানির জন্য উঠে৷ নোটিশপ্রাপ্ত তিন পক্ষই তাদের বক্তব্য পেশ করেছে৷ সে অনুযায়ী আদালত বক্তব্যও শুনে৷

পরে আদালত থেকে বেরিয়ে বাদি (শান্তনুর বাবা) পক্ষের কৌসুঁলি সম্রাট করভৌমিক সাংবাদিকদের জানান, বুধবার বিবাদি পক্ষের প্রত্যেকেই তাঁদের বক্তব্য পেশ করেছেন রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়েছে৷ ইতিমধ্যে চার্জশিট জমা পড়েছে৷ সে অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ১২ জনকে অভিযুক্ত হিসেবে পাওয়া গেছে৷ এর মধ্যে চয়জন এখনও পলাতক৷

তিনি জানান, আদালত ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷ একই সঙ্গে রাজ্য সরকারকে সিট এর দায়ের করা চার্জশিট এবং সংশ্লিষ্ট ঘটনায় সাক্ষীদের হলফনামা আদালতে জমা করার নির্দেশ দিয়েছে৷

আইনজীবী সম্রাট করভৌমিক জানিয়েছেন, চার্জশিট দাখিল করা হলেও সিবিআই তদন্ত দিতে কোনও বাধা থাকে না৷ এ রকম দৃষ্টান্ত অনেক আছে আদালত যদি মনে করে তদন্ত প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট হচ্ছে, তবেই আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে৷ অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং সিবিআই আদালত প্রেরিত নোটিশের জবাব দিতে আরও কিছু সময় চেয়েছে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top