News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে আন্ডারগ্রাউন্ড গুদামে মজুত ৪৩৪ কেজি গাঁজা উদ্ধার, আগরতলা বিমান বন্দরের কার্গোতে মিলল ৫০ কেজি
Image

বিশালগড়ে আন্ডারগ্রাউন্ড গুদামে মজুত ৪৩৪ কেজি গাঁজা উদ্ধার, আগরতলা বিমান বন্দরের কার্গোতে মিলল ৫০ কেজি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ আগরতলা বিমানবন্দরে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী৷ আগরতলা থেকে বহিঃরাজ্যে গাঁজা গুলিপাচার করা হচ্ছিল৷ আগরতলা বিমানবন্দর থানা সূত্রে প্রাপ্ত খভরে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানের কারগোয় করে এই গাঁজা গুলি বহিঃরাজ্যে পাঠানো হচ্ছিল৷ উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৫০ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ তবে সংশ্লিষ্ট বিষয়ে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তবে এ বিষয়ে কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ উপযুক্ত তথ্য প্রমাণ পাওয়ার পরই কাউকে গ্রেফতার করা সম্ভব হবে৷ এ দিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিষয়টি সম্পর্কে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষেরই প্রথম সন্দেহ হয়৷ তার পর ঘটনা সম্পর্কে বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ এবং শুল্ক ও আবগারি আধিকারিককে জানানো হয়৷ তার পরই কারগোতে গাঁজা থাকার বিষয়টি সুনিশ্চিত হয়ে সেগুলি দ্রুত বাজেয়াপ্ত করা হয়েছে৷ উদ্ধারকৃত গাঁজার মূল্য রাজ্যে আড়াই লক্ষ টাকা হড়েও বহিঃরাজ্যে এর মূল্য অনেক বেশি বলে জানিয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা৷ তবে বিমানপথে গাঁজা পাচারের বিষয়টি এই প্রথম কর্তৃপক্ষের গোচরে এসেছে৷ এর আগে রেল এবং আন্তঃরাজ্য বাস থেকে বিভিন্ন সময় পাচারকালে ব্যাপক হারে গাঁজা উদ্ধার করা হয়েছে৷
এদিকে, বিএসএফ’র ১৬৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিশালগড়ের রামছড়া গ্রামের বাসিন্দা প্রফুল্ল অধিকারীর বাড়ি থেকে ৪৯৪ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা৷
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দাদের খবরের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশ গাঁজা বিরোধী যৌথ অভিযানের উদ্যোগ নেয়৷ সে মোতাবেক মঙ্গলবার বিশালগড় মহকুমার রামছড়া গ্রামের বাসিন্দা প্রফুল্ল অধিকারীর(৩৮) বাড়িতে অভিযান চালানো হয়৷ বাড়ির আন্ডারগ্রাউন্ড গোডাউনে বেআইনীভাবে মজুত গাঁজা উদ্ধার হয়৷ মোট ৪৯৪ কেজি শুকনা গাঁজা উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা৷ বিএসএফ জানিয়েছে, প্রফুল্ল অধিকারী পাচারের উদ্দেশ্যে তার গোডাউনে গাঁজা মজুত রেখেছিল৷ পুলিশ প্রফুল্ল অধিকারীর বিরুদ্ধে একটি মামলা লিপিবদ্ধ করেছে৷ তবে, তিনি পলাতক বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top