News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব বৃদ্ধির প্রসঙ্গে আমেরিকার সিদ্ধান্তকে স্বাগত জানাল দিল্লি
Image

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব বৃদ্ধির প্রসঙ্গে আমেরিকার সিদ্ধান্তকে স্বাগত জানাল দিল্লি

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের কর্তৃত্বকে সমর্থন জানিয়েছে আমেরিকা। চিনের বাড়বাড়ন্তকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারত। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন, ‘জাতীয় নিরাপত্তা কৌশলে যে গুরুত্ব ভারত-আমেরিকা সম্পর্ককে দেওয়া হয়েছে তা স্বাগত জানাই। সন্ত্রাসবাদ, বিশ্বময় শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দুই দায়িত্ব সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ভারত ও আমেরিকা একই লক্ষ্য এগিয়েছে চলেছে।

উল্লেখ্য, সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত কে রুখতে ভারতের উপর আস্থা রেখেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের কার্যভার গ্রহণ করার পরে প্রথমবারের জন্য আমেরিকার জাতীয় রণকৌশল জনসমক্ষে উন্মোচন করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর তাতে ভারত মহাসাগরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতকে ‘নেতৃত্ব দেওয়ার ভূমিকায়’ দেখতে চাইছে আমেরিকা। আর এর জন্য ভারতকে সর্মথন করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে এক বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করবে আমেরিকা।’ ভারত মহাসাগরে ভারতের কর্তৃত্বকেও সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টে। এর পাশাপাশি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান বাড়ানোর জন্য পাকিস্তানকে চাপ দেওয়া হবে। সহযোগী রাষ্ট্রের আধিকারিক ও কর্মীদের খতম করার জন্য নিশানা যে সন্ত্রাসবাদীর গোষ্ঠীরা করে তাদের সমর্থন করছে পাকিস্তান। ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে পরমাণু বোমা নিয়ন্ত্রণ পাকিস্তান দায়িত্বের সঙ্গে আগলে রাখছে তার উপরও নজর রাখবে আমেরিকা। পাশাপাশি ওই অঞ্চলে চিন বিরোধী অস্ট্রেলিয়া, জাপান, ভারত, আমেরিকাকে নিয়ে গঠিত চর্তুদেশীয় গোষ্ঠীর জোটকে আরও শক্তিশালীর করার পক্ষে সওয়াল করেছেন ট্রাম্প।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top