News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিআইপি চপার দুর্নীতি মামলা, পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন জে এস গুজরাল
Image

ভিভিআইপি চপার দুর্নীতি মামলা, পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন জে এস গুজরাল

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ভিভিআইপি অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিন পেলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জসপাল সিং গুজরাল| বুধবার তাঁর জামিন মঞ্জুর হয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| সূত্রের খবর, ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন এয়ার মার্শাল জসপাল সিং গুজরালকে জামিনে মুক্তি দিয়েছে আদালত| তবে, গুজরালের জামিনের প্রবল বিরোধিতা করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)|

বুধবার চপার দুর্নীতি মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগিও| এদিন মামলার শুনানির সময় কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাকে চার্জশিটের ই-কপি জমা দিতে বলেছে আদালত| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০১৮ সালের ৩০ মে| উল্লেখ্য, ভিভিআইপি অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগি সহ ১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| এফআইআর-এ নাম ছিল ৬টি কোম্পানির|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top