নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ ফের যান সন্ত্রাস৷ এবারে বলি হলেন ষাটোর্দ্ধ বৃদ্ধ৷ দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দক্ষিণ জেলার সাব্রুম থানার অধীন দমদমা এলাকায়৷ জানা গিয়েছে, একটি ট্রিপার ট্রাক বেপরোয়া ভাবে ঐ এলাকা দিয়ে ছুটে যাচ্ছিল৷ তখন পথচারী পান্না কৌড়ি (৬৭) কে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার পাশে ছিটকে পড়েন পথচারী৷ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়৷ মৃতের পরিবারের তরফে সাব্রুম থানায় একটি মামলা করা হয়েছে৷ পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে৷ চালক পালিয়ে গিয়েছে৷ এদিকে মৃতদেহ ময়না তদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে পুলিশ৷
বেপরোয়া ট্রিপারের ধাক্কায় নিহত পথচারী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















