News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মৃত্যু জওয়ানের, গুরুতর আহত ৬
Image

উত্তর প্রদেশে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মৃত্যু জওয়ানের, গুরুতর আহত ৬

বদায়ুঁ (উত্তর প্রদেশ), ১৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় বেপরোয়া ট্রাক ও টেম্পোর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল প্রভিন্সিয়াল আর্মড কন্সট্যাবুলারি (পিএসি)-র এক জন জওয়ানের| দুর্ঘটনায় পিএসি জওয়ানের মৃতু্যর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন| সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বদায়ুঁ জেলার কারকালা এলাকায়| দুর্ঘটনায় মৃত প্রভিন্সিয়াল আর্মড কন্সট্যাবুলারি (পিএসি) জওয়ানের নাম হল, অমিত কুমার| তিনি দুর্ঘটনাগ্রস্ত টেম্পোরে প্রথম দিকে বসেছিলেন| অমিত কুমারের বাড়ি উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায়| তিনি প্রভিন্সিয়াল আর্মড কন্সট্যাবুলারি (পিএসি)-এর ২৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন|

মঙ্গলবার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) চন্দ্রপ্রকাশ জানিয়েছেন, সোমবার বদায়ুঁজেলার কারকালা এলাকায় বেপরোয়া ট্রাক ও টেম্পোর সংঘর্ষ হয়| গুরুতর আহত অবস্থায় অমিত কুমার সহ অন্তত ৭ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সায় সাড়া না দিয়ে প্রাণ হারান অমিত কুমার| বাকি ৬ জন জেলা হাসপাতালে চিকিত্সাধীন| মর্মান্তিক দুর্ঘটনার জেরে শোকস্তব্ধ অমিতের বাড়ি| দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও টেম্পোটিকে আটক করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের প্রথম দিকে বসেছিলেন পিএসি জওয়ান অমিত কুমার|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top