News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে কংগ্রেসের পরাজয়ের জন্য মণিশঙ্করের বেফাঁস মন্তব্যকেই দায়ী করল ফারুক আবদুল্লা
Image

গুজরাটে কংগ্রেসের পরাজয়ের জন্য মণিশঙ্করের বেফাঁস মন্তব্যকেই দায়ী করল ফারুক আবদুল্লা

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): নাম না করে গুজরাটে কংগ্রেসের হারের জন্য বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের বেফাঁস মন্তব্যকেই দায়ী করলেন ফারুক আবদুল্লা। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলেন, ‘কারও নাম নিচ্ছি না। কিন্তু যদি কিছু মানুষ কোন ভুল মন্তব্য না করতেন তবে কংগ্রেস গুজরাট জিতে যেতে পারত।’ উল্লেখ্য মণিশঙ্কর আইয়ার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তিনি ‘নিচ ব্যক্তি’।

পাশাপাশি গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন বর্ষীয়ান এই নেতা। এই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘তারা ভাল লড়াই দিতে সক্ষম হয়েছে।’ অন্যদিকে হিমাচলপ্রদেশে কংগ্রেসের পরাজয় সম্পর্কে ফারুক আবদুল্লা বলেন, ‘হিমাচলপ্রদেশে যা হয়েছে তাতে নতুন কিছু নেই। প্রতি ৫ বছর অন্তর সেখানে একটি দলকে সরিয়ে অন্য আর একটি দল ক্ষমতায় আসে।’ গুজরাট বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর পাকিস্তানের ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান কোন ষড়যন্ত্রের তৈরি করেনি।’ উল্লেখ্য, ভোট প্রচারের সময় প্রধানমন্ত্রী দাবি করেন বিজেপিকে হারানোর জন্য একদল প্রাক্তন পাকিস্তান আমলা ও মন্ত্রীদের নিয়ে গোপেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক চালিয়েছিল কংগ্রেস নেতা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Releated Posts

শান্তি ও স্থিতিশীলতার পথে নাগাল্যান্ড, ভারত ও বিশ্বের সঙ্গে যোগাযোগও বাড়ছে: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজ্যে পরিণত হয়েছে এবং দেশের অন্যান্য অংশের পাশাপাশি বিশ্বের…

ByByNews Desk Sep 5, 2026

উচ্চঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নজরদারিতে ডিজিএমএ-র নতুন ট্র্যাকিং মডিউল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় পতাকাবাহী এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের গতিবিধি নজরে রাখতে ই-ন্যাভিক (ই-নাভিক)…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top