News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে রাতভর এনকাউন্টারে খতম দুই জঙ্গি, মৃত্যু এক মহিলার
Image

সোপিয়ানে রাতভর এনকাউন্টারে খতম দুই জঙ্গি, মৃত্যু এক মহিলার

শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে রাতভর তীব্র গুলির লড়াইয়ে খতম হল দুইজঙ্গি| তবে দুঃসংবাদ হল, গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় সোপিয়ান জেলার ওয়ানিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওয়ানিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয়েছে দুই জঙ্গি| নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি|

ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গুলির লড়াই চলাকালীন পালিয়ে যায় তৃতীয় জঙ্গি| এছাড়াও গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| পুলিশ সূত্রের খবর, জঙ্গি দমন অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে বেশ কয়েকজন সমাজবিরোধী| সমাজ বিরোধীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top