News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহে কাঁপছে কাশ্মীর, তাপমাত্রা হিমাঙ্কের নীচে
Image

শৈত্যপ্রবাহে কাঁপছে কাশ্মীর, তাপমাত্রা হিমাঙ্কের নীচে

কাশ্মীর, ১৮ ডিসেম্বর (হি.স.) : প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে কাশ্মীরের লেহ, কার্গিল, শ্রীনগর সহ বিভিন্ন জায়গা। সোমবার কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যায়৷লেহ ও লাদাখেও একই অবস্থা, সোমবার চলতি বছরের মধ্যে সবচেয়ে শীতলতম দিন বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে আরও নিচে৷ রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। গত দু সপ্তাহ ধরে কাশ্মীরের কুপওয়াড়া, পহেলগাঁও সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ডিগ্রি ছুঁয়েছে। ডিসেম্বরের ২২ তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷

তাপমাত্রা হিমাঙ্কের নীচে৷ জনজীবন বিপর্যস্ত হলেও, পর্যটকদের কাছে এ যেন স্বর্গ৷ পর্যটকরা সেই বরফের মাঝে ছুটি কাটাচ্ছেন আনন্দে৷ পহেলগাঁওতে তুষারের পরিমাণ বেশি৷ ফলে পর্যটকদের ভীড়ও সেখানে বেশি৷ অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হওয়ায়, প্রচুর মানুষের সমাগম এখন পহেলগাঁওতে ৷ মৌসম ভবন জানাচ্ছে, রাজ্যের উত্তরে লাদাখের রাজধানী লেহ কার্যত ঠাণ্ডায় স্তব্ধ৷ এখানে -১৪.৯ ডিগ্রি সে. তাপমাত্রা রেকর্ড করা হয়ে৷ আগেই হিমাঙ্কের নিচে চলে গিয়েছিল লাদাখের তাপমাত্রা৷ উত্তর ও পশ্চিম দিক থেকে প্রবল শীতের হাওয়া ঢুকে গিয়েছে কাশ্মীরের অন্যান্য অংশে৷ ঝিলম নদীর তীরবর্তী এলাকাতেও প্রবল শীত৷ রাজধানী শ্রীনগরের তাপমাত্রা আগেই হিমাঙ্কের নিচে নেমেছিল৷ ইতিমধ্যেই ডাল লেকের জলে বরফের স্তর জমতে শুরু করেছে৷ প্রবল শৈত্যপ্রবাহের কারণে সেই স্তর ক্রমশ পুরু হবে৷

রাজ্যের প্রায় প্রতিটি জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের বেশ খানিকটা নীচে ঘোরাফেরা করছে। রাজ্যের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কার্গিলে। সেখানে পারদ নেমে গেছে হিমাঙ্কের প্রায় ১৫.৬ ডিগ্রি নীচে। রাজধানী শ্রীনগরে পারদ নেমেছে ৫.৬ ডিগ্রিতে। গুলমার্গের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩ ডিগ্রির আশেপাশে। উত্তরের কুপওয়ারায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের প্রায় ৬ ডিগ্রি নীচে। অন্যদিকে, লেহতে পারদ গিয়ে দাঁড়িয়েছে হিমাঙ্কের ১৫.২ ডিগ্রিতে। তবে কবে এই প্রবল শৈত্যপ্রবাহের হাত থেকে রেহাই মিলবে, সে বিষয়ে ভূস্বর্গের বাসিন্দাদের কোনও আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top