News Flash

  • Home
  • Uncategorized
  • দুই রাজ্যের ফলাফল বেরোনোর পরে বিজেপি-কংগ্রেস সমালোচনায় মুখর হলেন ওয়াইসি
Image

দুই রাজ্যের ফলাফল বেরোনোর পরে বিজেপি-কংগ্রেস সমালোচনায় মুখর হলেন ওয়াইসি

হায়দরাবাদ, ১৮ ডিসেম্বর(হি.স.): গুজরাটে বিজেপির জয়কে মেরুকরণের রাজনীতি হিসেবে অভিহিত করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই ফলাফলে প্রমাণিত হল যে মুসলমানদের মেরুকরণ গুজরাটে বৃদ্ধি পেয়েছে।’

পাশাপাশি কংগ্রেসের সমালোচনায় মুখর হয়ে তিনি বলেন, ‘তুমি বিজেপি সেজে বিজেপিকে হারাতে পারো না। তুমি বিজেপিকে থেকে কেন আলাদা সেটা প্রমাণ করতে হবে।’ রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘গুজরাটে বিজেপিকে হারানোর বড় সুযোগ পেয়েছিল কংগ্রেস। কিন্তু তারা বিজেপিকে হারাতে ব্যর্থ হয়েছে।’ ব্যবসায়ী অধ্যুষিত সুরাটে জিএসটি নিয়ে বিরোধীদের মাতামাতি করার পরেও সুরাটে ভাল ফল করেছে বিজেপি। এর থেকেই প্রমাণ হয় বিরোধীরা বিজেপিকে হারাতে চূড়ান্ত ব্যর্থ।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানালেন আসাদউদ্দিন ওয়াইসি। এই বিষয়ে তিনি বলেন, ‘সে অখিলেশ হোক বা আসাদউদ্দিন ওয়াইসি হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক কেউই বিজেপিকে একা হারাতে পারবে না।’ নাম না করে প্রধানমন্ত্রী বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ রাজীব ও ইন্দিরা গান্ধীকেও রাজনৈতিক কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ক্ষমতাচ্যুত হতে হয়েছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top