News Flash

  • Home
  • Uncategorized
  • জো জিতা ওহি সিকন্দর : স্মৃতি ইরানি
Image

জো জিতা ওহি সিকন্দর : স্মৃতি ইরানি

আহমেদাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.): গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি| উভয় রাজ্যের ভোটের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘জো জিতা ওহি সিকন্দর| এই জয় প্রত্যেক বুথকর্মীর কঠিন পরিশ্রম এবং উন্নয়নে যাঁরা ভরসা রাখেন তাঁদের বিশ্বাসের ফল|’ খুশি প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও| তিনি বলেছেন, ‘বিজেপির কোনও বিকল্প নেই, বলে দিল গুজরাট ও হিমাচল|’

অন্যদিকে, গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে পাতিদার নেতা হার্দিক প্যাটেল বলেছেন, ইভিএমে কারচুপি করেই গুজরাটে জয় পেয়েছে বিজেপি| হাড্ডাহাড্ডি লড়াই শেষে গুজরাটে শেষ হাসি হাঁসল ভারতীয় জনতা পার্টি| এক-দু’বার নয় টানা ছ’বার গুজরাটে ক্ষমতায় আসল বিজেপি| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পুনরায় ফুটল পদ্মফুল| কংগ্রেসের কাছ থেকে আবার হিমাচল প্রদেশ ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| প্রসঙ্গত, কংগ্রেসের কাছ থেকে হিমাচল প্রদেশ ছিনিয়ে নেওয়ার পর ২৯টি রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির হাতে চলে এল ১৯টি রাজ্য|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top