News Flash

  • Home
  • Uncategorized
  • দু’রাজ্যের বিজেপি-র সাফল্য আসলে কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের ফল: প্রধানমন্ত্রী
Image

দু’রাজ্যের বিজেপি-র সাফল্য আসলে কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের ফল: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : “দু’রাজ্যের বিজেপি-র সাফল্য আসলে কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের ফল। আমি বিজেপি কার্যকর্তাদের কুর্নিশ জানাই।” দু’রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি আরও বলেন, সুশাসন ও উন্নয়নের রাজনীতিকে সমর্থন করে মানুষ। গুজরাট ও হিমাচলপ্রদেশের ফলাফল সেই ইঙ্গিতই দিল।

‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা’ নিয়েই গুজরাটে ফের সরকার গড়ছে বিজেপি । সেইসঙ্গে হিমাচলপ্রদেশেও ক্ষমতা দখল করছে কেন্দ্রের শাসক দল।এই অবস্থায় আজ প্রধানমন্ত্রী বলেন, “দু’রাজ্যের বিজেপি-র সাফল্য আসলে কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের ফল। আমি বিজেপি কার্যকর্তাদের কুর্নিশ জানাই।” তিনি আরও বলেন, সুশাসন ও উন্নয়নের রাজনীতিকে সমর্থন করে মানুষ। গুজরাট ও হিমাচলপ্রদেশের ফলাফল সেই ইঙ্গিতই দিল।
এদিন তিনি আরও বলেন, বিজেপি-র উপর বিশ্বাস রাখার জন্য, তাকে ভালোবাসার জন্য আমি গুজরাত ও হিমাচলপ্রদেশের মানুষের কাছে মাথানত করছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উন্নয়নের সঙ্গে কোনওরকম আপস করব না এবং নিরলসভাবে মানুষের সেবা করব।”

এর আগে এদিন গুজরাট ও হিমাচলপ্রদেশে দলের জয়ের ইঙ্গিত পেয়ে ভিকট্রি সাইন দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ সংসদে প্রবেশের আগে গাড়ি থেকে নেমে হাতজোড় করে প্রণাম জানানোর পাশাপাশি ভিকট্রি সাইন দেখান মোদী ।

এবারের গুজরাট ভোট নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রথমত, মোদী এখন আর গুজরাটের মুখ্যমন্ত্রী নন। গুজরাটে বিজেপি’র সংগঠন কিছুটা আলগা হয়েছে। তিন বছরে দু’জনকে মুখ্যমন্ত্রী করতে হয়েছে। আনন্দীবেন প্যাটেল পরে বিজয় রূপাণী। সবচেয়ে বড়ো চাপ এসেছে প্যাটেলদের কাছ থেকে। প্যাটেলদের সমর্থন ছাড়া গুজরাটে কোনও সরকার ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি। সেই ১৯৯৫ সাল থেকে প্যাটেলরাই মোদীর অন্যতম ভোট ব্যাঙ্ক। পতিদার সংরক্ষণকে কেন্দ্র করে সেই ভোট ব্যাঙ্কে ধস নেমেছে। হার্দিক প্যাটেলের নেতৃত্বে পতিদাররা কংগ্রেসকে সমর্থন করেছে। তিনবছরে বহু দলিতকে কট্টর হিন্দুত্ববাদীদের হাতে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। গুজরাট ভোট যেন ছিল সেই লাঞ্ছনার প্রতিবাদ। দলিত ভোটকে সংহত করতে জিগ্নেশ মেভানিকে নামিয়েছে কংগ্রেস। ওবিসি–রাও সুখে নেই। তাদের কাছে পেতে কংগ্রেস নামিয়েছে অল্পেশ ঠাকোরকে। মোদীর লড়াই তাই কেবল কংগ্রেসের সঙ্গে নয়— হার্দিক, অল্পেশ এবং জিগনেশের মতো তরুণ তুর্কীত্রয়ের বিরুদ্ধেও।

ছিল রাহুল ফ্যাক্টর।‌ গত তিন বছরে গুজরাটেই সবচেয়ে উজ্জীবিত প্রচার করেছেন রাহুল। নিজেকে নরম হিন্দুত্বের প্রতিভূ হিসেবে তুলে ধরেছেন। বিভিন্ন মন্দিরে গিয়েছেন। নিজেকে শিবভক্ত বলেছেন। জিএসটি–কে গব্বর সিং ট্যাক্স বলে শিল্পমহলের প্রশংসা কুড়িয়েছেন। ছিল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। পশ্চিমবঙ্গে ৩৪ বছর সরকার চালিয়েছে বামফ্রন্ট। এরপরেই ত্রিপুরায় ২৭ বছর সরকার চালাচ্ছে বামফ্রন্টই। তারপরেই বিজেপির গুজরাট। এবারে পঞ্চমবার সরকার গড়ার লক্ষ্যে ভোটে নেমেছে বিজেপি। নানা মহলের অসন্তোষ রয়েছে। এতকিছুর মোকাবিলা করতে হয়েছে বিজেপি’কে, বলা ভাল মোদীকে। গুজরাটে হেরে গেলে শুধু বিজেপি’র পরাজয়ই হত না, হত মোদীরও পরাজয়। সযত্নে গড়ে তোলা ‘গুজরাট মডেল’–এর মিথও খসে পড়ত। যার প্রভাব পড়ত ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও। এই পরিস্থিতিতে একা বুঁদির গড় সামলেছেন নরেন্দ্র মোদী। নিজের ভাবমূর্তিকে বাজি রেখেছেন। শেষ হাসি কিন্তু তিনিই হাসলেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top