News Flash

  • Home
  • Uncategorized
  • সুরাটে ভোট গণনা কেন্দ্রে বাইরে নিষিদ্ধ ওয়াই-ফাই পরিষেবা
Image

সুরাটে ভোট গণনা কেন্দ্রে বাইরে নিষিদ্ধ ওয়াই-ফাই পরিষেবা

আহমেদাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.) : সুরাটে ভোট গণনা কেন্দ্রের বাইরে ওয়াই-ফাই পরিষেবা বন্ধ করে দেওয়া হল নির্বাচন কমিশনের নির্দেশে। সোমবার কেমরেজ বিধানসভা কেন্দ্রের এক কংগ্রেস প্রার্থী আশঙ্কা প্রকাশ করেন যে ইভিএম যন্ত্র হ্যাক বা কারচুপি হতে পারে। তার পরেই সুরাটের আথওয়া এলাকার গান্ধী ইঞ্জিনিয়ারিং কলেজ ভোট গণনা কেন্দ্রের বাইরে ওয়াই-ফাই পরিষেবা নিষিদ্ধ করে দেওয়া হয়।

এই বিষয়ে কংগ্রেস নেতা বলেন, ‘স্ট্রং রুমের বাইরে ওয়াই-ফাই নেটওয়ার্ক পাওয়ার পরে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিককে জানানো হয়। তার পরেই গণনা কেন্দ্রের বাইরে ওয়াই- ফাই পরিষেবা নিষিদ্ধ করে দেওয়া হয়।’ এদিকে সুরাটের জেলাশাসক এবং জেলা নির্বাচনী আধিকারিক মহেন্দ্র পাল জানিয়েছেন, ‘অভিযোগ পাওয়ার মাত্রই তৎক্ষণাৎ প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়।’
উল্লেখ্য ওই ভোট গণনা কেন্দ্রে ওলপাদ, মান্দভি, মাহুবা, ভিয়ারা, কেমরেজ, মাঙ্গরোল বিধানসভা কেন্দ্রগুলির ইভিএম যন্ত্র রাখাছিল।

এর আগে কংগ্রেস, বিএসপি, এসপি, আম আদমি দল এবং পাতিদার আন্দোলনের নেতা সবাই একযোগে ইভিএমের কারচুপির অভিযোগ তুলেছিল। কিন্তু সোমবার সেই অভিযোগ খারিজ করে দিল জাতীয় মুখ্যনির্বাচন কমিশনার। তিনি বলেন এই অভিযোগ ভিত্তিহীন।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top